গোপনে দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্র পেয়েছে ইউক্রেন

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৫:৫১ পিএম

রুশ বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে গোপনে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের (এটিএসিএমএস) ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েছে বলে এক ব্রিফিংয়ে নিশ্চিত করেছে হোয়াইট হাউজ।

বুধবার এক ব্রিফিংয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানান, ইউক্রেনে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে। ভবিষ্যতে আরও পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মার্চে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদন পাওয়া ৩০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের অংশ এই অস্ত্রগুলো। চলতি মাসেই এসব অস্ত্র ইউক্রেনে পৌঁছায়। এরই মধ্যে এসব অস্ত্র রুশ বাহিনীর বিরুদ্ধে ব্যবহার শুরু করেছেও ইউক্রেন।

মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়া-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় রুশ স্থাপনাকে লক্ষ্য করে অন্তত একবার হলেও এ অস্ত্র ব্যবহার করা হয়েছে।

গত ১৭ এপ্রিল ক্রিমিয়ার ঝানকোইতে একটি বিমানঘাঁটি লক্ষ্য করে হামলার সময় এসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন বাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ওই এলাকার দখল নিয়েছিল রাশিয়া।

নিউইয়র্ক টাইমস জানিয়েছে,  মঙ্গলবার রাতেও অধিকৃত বন্দর শহর বারডিয়ানস্কে রুশ সেনাদের ওপর হামলায় নতুন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেমসের (এটিএসিএমএস) এ ক্ষেপণাস্ত্রগুলো অন্তত ৩০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর আগেও ইউক্রেনের জন্য মধ্যপাল্লার এটিএসিএমএস  পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এবারের পাঠানো অস্ত্রগুলো ওই এটিএসিএমএসের রেঞ্জের প্রায় দ্বিগুন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর বিষয়ে ইউক্রেনকে গোপনে সবুজসংকেত দেন বাইডেন। এখন ইউক্রেনের জন্য নতুন করে ৬ হাজার ১০০ কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজে স্বাক্ষর করেছেন বাইডেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে প্রেসিডেন্টের সরাসরি নির্দেশনায় দূরপাল্লার এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রগুলো ইউক্রেনেও পাঠানো হয়েছে। তবে ইউক্রেনের অভিযানসংক্রান্ত নিরাপত্তা বজায় রাখার স্বার্থে তাদের অনুরোধে এ তথ্য প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া ঠিক কতগুলো অস্ত্র ইউক্রেনের জন্য পাঠানো হয়েছে তাও স্পষ্ট নয়।

মার্কিন সহায়তা প্যাকেজ পাওয়ার পর চরম অস্ত্র সংকটে ভুগতে থাকা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিতর্ক ও সন্দেহে কাটানো অর্ধেক বছরের ক্ষয়ক্ষতি পূরণ করতে তারা এখন অনেক কিছুই করতে পারবেন।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর