ফ্রন্টলাইনে তিনটি গ্রাম থেকে পিছু হটলো ইউক্রেন

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৯:৩৫ এএম

ফ্রন্টলাইনের তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে নিয়েছে ইউক্রেন। রোববার সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি জানিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কি।

সেনাদের সংখ্যা উল্লেখ না করে ইউক্রেনের শীর্ষ কমান্ডার জানিয়েছেন, তিনটি গ্রামের সেনা পূর্ব থেকে পশ্চিমে সরিয়ে নেওয়া হয়েছে। ওই এলাকায় হামলা জোরদার করেছে রুশ বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সিরস্কি মনে করেন, এই সপ্তাহে অনুমোদিত ৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তা প্যাকেজের অস্ত্র সরবরাহ করার পর এটি স্থিতিশীল হতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে তিনি বলেন, সামনের পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এই এলাকা ফেব্রুয়ারি মাসে দখল করে নেয় রুশ বাহিনী। মারিঙ্কা, বার্ডিচি ও সেমেনিভকা গ্রামের পশ্চিমে নতুন অবস্থান নিয়েছে ইউক্রেনীয় বাহিনী।

তিনি বলেন, এই এলাকায় কিছু কৌশলগত সাফল্য অর্জন করেছে রুশ বাহিনী। কিন্তু অভিযানে সুবিধা অর্জন করতে পারেনি।

এদিকে, রোববার বার্ডিচির নভোবাখমুটিভকা নামের একটি গ্রাম দখল করার কথা জানিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের আর্টিলারি শেল ও জনবলের অভাবের সুযোগ নিয়ে আভদিভকা শহর দখল করার পর ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তারা।

ওপেন-সোর্স ইন্টেলিজেন্স বিশ্লেষকরা বলেন, আভদিভকা দখল করার পর ওচেরেটাইন গ্রামের দিকে ১৫ কিলোমিটারেরও বেশি অগ্রসর হয়েছেন রুশ সেনারা।

ইউক্রেনের শহর চসিভ ইয়ার এখন একটি গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র। কারণ এটি কোস্তিয়ানতিনিভকা, স্লোভিয়ানস্ক ও ক্রামতোর্স্ক শহরের প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

এদিকে, চাসিভ ইয়ারের কাছে ইউক্রেনের পাল্টা আক্রমণ রুশ বাহিনী প্রতিহত করেছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর