রাশিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ৭

আপডেট : ১১ মে ২০২৪, ০৯:৫২ পিএম

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ শহরে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মইকা নদীতে পড়ে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার একটি সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতে পড়ে যায় বলে রুশ জরুরি মন্ত্রণালয়ের স্থানীয় বিভাগ জানিয়েছে।

এ দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন বলে তদন্তকারী কমিটি জানিয়েছে। এর আগের প্রতিবেদনগুলোতে এ ঘটনায় ছয়জন আহত হয়েছে বলে জানানো হয়েছিল। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিলেন। খবর রয়টার্স’র। 

রয়টার্স জানিয়েছে, ঘটনাটি ঘটেছে সেইন্ট পিটার্সবার্গ নগরীর কেন্দ্রস্থলে, এখানে ওই সেতুর কাছে বাসটি প্রায় পুরোপুরি নিমজ্জিত হয়ে যায়।

কর্তৃপক্ষের প্রকাশ করা এক ভিডিও ফুটেজে দেখা গেছে, সেতুর ওপর বাসটি ঝাঁকি খেতে খেতে একটি প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে কিছুদূর ঠেলে নেয়, এরপর বাঁক নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে নদীতে পড়ে যায়।

সেতুতে থাকা পথচারীরা নদীতে ঝাঁপ দিয়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে জরুরি বিভাগের উদ্ধারকারীরা এসে তাদের সঙ্গে যোগ দেন।

গণমাধ্যমে আসা বিভিন্ন ছবিতে দেখা গেছে, উদ্ধারকারীরা নিমজ্জিত বাসটির ছাদে দাঁড়িয়ে আছেন, পাশে উদ্ধারকারী নৌকা ও সেতুর ওপর অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে। পরে একটি ক্রেন দিয়ে বাসটি টেনে তোলা হয়।

যেসব পথচারীরা নদীতে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার প্রচেষ্টা শুরু করেছিলেন নগরীর কর্মকর্তারা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, দুর্ঘটনার পর বাসটির চালককে আটক করা হয়েছে বলে রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে।

 

একাত্তর/জো
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর