গুলিবিদ্ধ স্লোভাক প্রধানমন্ত্রীর আরেকটি অস্ত্রোপচার

আপডেট : ১৮ মে ২০২৪, ০৬:৪২ পিএম

গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর আরও একটি অস্ত্রোপচার হয়েছে । শুক্রবার দুই ঘণ্টাব্যাপী এ অস্ত্রোপচার হয় বলে জানিয়েছেন স্লোভাক উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক। 

এসময় ফিকো শিগগিরই সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করেন কালিনাক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি সপ্তাহে হত্যাচেষ্টার শিকার হন প্রধানমন্ত্রী ফিকো। বুধবার বিকালে একটি সরকারি বৈঠকের অংশগ্রহণের পর বেরিয়ে যাওয়ার সময় বন্দুকধারীর গুলিতে আহত হন তিনি। আহত অবস্থায় উদ্ধার করে তাকে বানস্কা বাইস্ট্রিকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সাংবাদিকদের এক জিজ্ঞাসার জবাবে উপ-প্রধানমন্ত্রী রবার্ট কালিনাক বলেছেন, ফিকোকে কেন্দ্রীয় শহর বানস্কা বাইস্ট্রিকা থেকে রাজধানী ব্রাতিস্লাভাতে স্থানান্তর করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার অবস্থার আরও উন্নতি হলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ফিকোর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানান কালিনাক। এ বিষয়ে বানস্কা বাইস্ট্রিকা হাসপাতালের বাইরে সাংবাদিকদের কালিনাক বলেন, ফিকোর স্বাস্থ্যের অবস্থা ‘ঠিক কোন পথে যাচ্ছে তা নিশ্চিতভাবে জানতে’ আমাদের আরও কয়েক দিন সময় লাগবে। শুক্রবারের অস্ত্রোপচার তাদের একটি ইতিবাচক ধারণা দিয়েছে বলে জানান তিনি।

ফিকোর চিকিৎসাকারী হাসপাতালের পরিচালক মিরিয়াম লাপুনিকোভা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর ফিকোর জ্ঞান ফিরেছে এবং তিনি স্থিতিশীল আছেন।

এদিকে, ইতোমধ্যে আটক এক ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেছে স্লোভাক পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির বয়স ৭১ বছর। তিনি একটি শপিং মলের একজন সাবেক নিরাপত্তা প্রহরী। এছাড়া, তিনি তিনটি কবিতা সংকলনের লেখকও।

তবে, তার এই পরিচয় এখনও স্লোভাক প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

 

একাত্তর/জো
বলিউডের ব্লকবাস্টার ক্রাইম-থ্রিলার সিনেমা 'দৃশ্যম' দেখে অনুপ্রাণিত হয়ে স্বামীকে জঘন্য কায়দায় হত্যার নীল নকশা এঁকেছিলেন স্ত্রী! স্বামীকে জুসের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা, ক্রিকেট ব্যাট দিয়ে...
ভারতে সাম্প্রতিক সময়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র বারংবার ফাঁস হওয়ার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছিল দেশটির তরুণ প্রজন্ম, বিশেষ করে ‘জেন-জি’ শিক্ষার্থীরা। ক্ষুব্ধ...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর