আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঋষি সুনাক

আপডেট : ০৫ জুলাই ২০২৪, ০৫:২৬ পিএম

ঋষি সুনাক এখন আর ব্রিটেনের প্রধানমন্ত্রী নন। শুক্রবার ব্রিটেনের রাজা চার্লসের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন। বাকিংহাম প্যালেস জানিয়েছে, রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

বাকিংহাম প্যালেসের এক বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার সকালে রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঋষি সুনাক। এ সময় তিনি প্রধানমন্ত্রী ও ফার্স্ট লর্ড অব দ্য ট্রেজারির দায়িত্ব থেকে পদত্যাগ করেন। রাজা তা গ্রহণ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বাকিংহাম প্যালেস থেকে বের হওয়ার সময় সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার স্ত্রী অক্ষতা মূর্তি।

সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করবেন।

স্ত্রীকে নিয়ে বাকিংহাম প্যালেসে ঋষি সুনাক। ছবি: পিএ।

নির্বাচনে ভরাডুবির পর কনজারভেটিভ দলের নেতার দায়িত্ব থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঋষি সুনাক। ডাউনিং স্ট্রিটে দেওয়া শেষ ভাষণে তিনি বলেছেন, ‘ফলাফলের পর আমি দলের নেতার দায়িত্ব থেকে পদত্যাগ করব। তার পদত্যাগে দলটিতে নতুন নেতা নির্বাচনের তোড়জোড় শুরু হবে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত ৬৫০টি আসনের মধ্যে ৬৪৮টির ফল পাওয়া গেছে। এর মধ্যে, বিরোধী দল লেবার পার্টি ৪১২টি আসনে জয়ী হয়েছে। ক্ষমতাসীন কনজারভেটিভ দল পেয়েছে ১২১টি আসন। 

এর বাইরে লিবারেল ডেমোক্র্যাট দল ৭১, এসএনপি ৯, এসএফ ৭ ও স্বতন্ত্র ও অপর দলগুলো জিতেছে ২৮টি আসনে। দেশটিতে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ৩২৬টি আসন।

নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম পার্টি ও মধ্যপন্থি লিবারেল ডেমোক্র্যাটরা ঋষি সুনাকের দলের ভোটে ভাগ বসিয়েছে। তাদের এখন পার্লামেন্টে বিরোধী দলের আসনে বসতে হবে। কনজারভেটিভ সরকারের অনেক মন্ত্রী নিজের আসনে হেরেছেন। দলটিকে এখন বিরোধী দল হিসেবে ভূমিকা রাখার চ্যালেঞ্জ নিতে হবে।

 

একাত্তর/জো
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর