ব্রিটেনের মন্ত্রিসভায় রুশানারা আলী

আপডেট : ১০ জুলাই ২০২৪, ১০:১৬ এএম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের পাঁচবারের সংসদ সদস্য রুশনারা আলীকে গৃহায়ণ, কমিউ‌নি‌টি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ইতিহাস সৃষ্টি করে ব্রিটিশ পার্লামেন্টের মন্ত্রিসভায় স্থান করে নিয়েছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকর নাম শোনা যায়।

রুশনারা আলী লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন এবং স্টেপনি আসন থেকে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ও এমপিরা পার্লামেন্ট অধিবেশনে শপথ নেওয়ার পর রাজা তৃতীয় চার্লস টিউলিপ ও রুশনারার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সম্মতি দিলে আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর এই তথ্য প্রকাশ করে। 

বেথনাল গ্রিন ও বো আসনে ২০১০ সাল থে‌কে টানা চার মেয়াদে লেবার পা‌র্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বা‌চিত হয়ে আসছেন রোশনারা আলী। এবার এই আসনের নাম ও সীমানা প‌রিব‌র্তিত হলেও জয়ী হন তি‌নি।

লেবার পার্টি বিরোধী দলে থাকা অবস্থায় শ্যাডো ক্যাবিনেটে জুনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন রুশনারা আলী ও টিউলিপ সিদ্দিক এবার মন্ত্রী সভায় স্থান করে নেওয়ায় উচ্ছোসিত ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির সর্বস্তরের মানুষ।

রুশনারা আলীর জন্ম সিলেটের বিশ্বনাথ উপজেলার ভুর‌কি গ্রামে। ছোটবেলায় তি‌নি মা-বাবার সঙ্গে লন্ডনে আসেন।

একাত্তর/এসি
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর