নিজেদের তৈরি যোগাযোগ স্যাটেলাইট উৎক্ষেপণ তুরস্কের

আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৭:২৯ পিএম

সম্পূর্ণভাবে নিজেদের প্রযুক্তি ও উপাদানে তৈরি যোগাযোগ স্যাটেলাইট তুর্কস্যাট ৬এ মহাকাশে উৎক্ষেপণ করেছে তুরস্ক। মঙ্গলবার স্থানীয় সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের প্যাড থেকে উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটি।

উৎক্ষেপণের জন্য ব্যবহার করা হয়েছে স্পেসএক্স কোম্পানির তৈরি ফ্যালকন ৯ মডেলের একটি রকেট। স্পেসএক্স মূলত মহাকাশযান এবং মহাকাশ অভিযানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম প্রস্তুত করে। বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কোম্পানিটির মালিক। 

তুরস্কের প্রেসিডেন্ট তুর্কস্যাট ৬এ-এর উৎক্ষেপণকে দেশটির জাতীয় স্যাটেলাইট নির্মাণ প্রকল্পের ইতিহাসের ‘নতুন অধ্যায়’ উল্লেখ করে এক বিবৃতিতে বলেন, ‘এই স্যাটেলাইটটির মোট উপাদানের ৮১ শতাংশ উপাদান এবং সফটওয়্যার সরবরাহ করেছে তুরস্ক। তুর্কস্যাট ৬এ আমাদের জাতীয় সক্ষমতা ও যোগ্যতার একটি উজ্জ্বল নজির।’

যোগাযোগ বা কমিউনিকেশন স্যাটেলাইট তুর্কস্যাট ৬এ-এর কাজ হবে মূলত টেলি যোগাযোগ এবং টেলিভিশন সম্প্রচারে নির্বিঘ্ন করা। 

তুরস্কের পরিবহন ও অবকাঠামো বিষয়ক মন্ত্রী আবদুলকাদির উরালোগ্লু এক বিবৃতিতে বলেন, ‘আমরা আমাদের নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা নির্মাণে হাত দিয়েছি। এই কর্মসূচির প্রথম ফসল তুর্কস্যাট ৬এ। এ স্যাটেলাইটটির মাধ্যমে আমাদের টেলিভিশন সম্প্রচার এবং টেলিযোগাযোগকে এক নতুন উচ্চতায় পৌঁছাবে।’

বিশেষ করে ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে তুরস্কের যোগাযোগের ক্ষেত্রে এ স্যাটেলাইট ব্যাপকভাবে কাজে দেবে বলে জানিয়েছেন আবদুলকাদির উরালোগ্লু। তুরস্কের স্যাটেলাইট প্রকল্পের কর্মকর্তারা জানিয়েছেন, তুর্কস্যাট ৬এ প্রস্তুত করতে তাদের সময় লেগেছে ১০ বছর।

 

একাত্তর/জো
উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর