কুরস্কে মার্কিন অস্ত্র ব্যবহারের কথা স্বীকার ইউক্রেনের

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৫:১৬ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অস্ত্র রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যবহার করার বিষয়টি স্বীকার করেছে ইউক্রেন। কুরস্ক অঞ্চলে একটি পন্টুন ব্রিজ ধ্বংস করতে কিছু মার্কিন অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় ইউক্রেনীয় বাহিনী।

বুধবার কিয়েভের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কুরস্কে রুশ বাহিনীর রসদ সরবরাহে ব্যাঘাত ঘটানোর জন্য বেশকিছু ব্রিজ ধ্বংস করা হয়েছে। তারা এই কাজে মার্কিন হিমার্স রকেট ব্যবহার করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ ভূখণ্ডে হামলায় পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র ব্যবহারের কথা এই প্রথম আনুষ্ঠানিভাবে স্বীকার করলো ইউক্রেন।

রাশিয়া প্রথম থেকেই কুরস্ক অভিযানে পশ্চিমা সহায়তা থাকার অভিযোগ করে আসছে। ইউক্রেনের এ স্বীকারোক্তি সে অভিযোগ আরও উসকে দেবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, মার্কিন অস্ত্র ব্যবহারের বিষয়ে হোয়াইট হাউজ কোনও মন্তব্য করেনি। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার সর্বাত্মক অভিযান থেকে ইউক্রেন আত্মরক্ষা করছে এবং এ বিষয়ে মার্কিন নীতির পরিবর্তন হয়নি।

রুশ ভূখণ্ডে পশ্চিমাদের অস্ত্র ব্যবহার করে দূরপাল্লার হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা মিত্রদের নিষেধাজ্ঞা আছে। তবে সীমান্তবর্তী এলাকায় হামলার জন্য এসব অস্ত্র ব্যবহার করা নিয়ে কোনও শর্ত আরোপ করা হয়নি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। বর্তমানে দেশটির প্রায় ১৮ শতাংশ ভূখণ্ড নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী। গত ৬ আগস্ট রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অনুপ্রবেশ করে হামলা চালায় ইউক্রেনীয় সেনাবাহিনী। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রুশ ভূখণ্ডে প্রথমবার সরাসরি সামরিক আক্রমণ।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর