যুক্তরাষ্ট্র-জার্মানির তিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দিলো মস্কো

আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ০৫:২৫ পিএম

রুশ সীমান্তবর্তী শহর কুরস্ক দখল ও পুনরুদ্ধারের পাল্টাপাল্টি দাবিতে জমে উঠেছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এরমধ্যেই ইউক্রেনে মোতায়েন করা যুক্তরাষ্ট্র-জার্মানির তিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে মস্কো। 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে হিন্দুস্থান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রুশ ক্ষেপনাস্ত্র হামলায় মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি জার্মান নির্মিত আইআরআইএসটি প্রতিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

ভিডিওতে দিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের একটি মাঠে দুটি প্যাট্রিয়ট লঞ্চার এবং একটি এএন/এমপিকিউ-৬৫ রাডার স্টেশনের ড্রোন ফুটেজ দেখানো হয়েছে। এরপর ক্ষেত্রটিতে একটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্রের ক্লাস্টার বোমার সাহায্যে আঘাত করা হয়। এতে রাডার স্টেশন এবং পেট্রিয়ট লঞ্চার দুটিই ধ্বংস হয়ে যায়।

এর আগে রুশ বিমান হামলা মোকাবেলায় যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সামরিক জোটভুক্ত দেশগুলোর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার আবেদনের প্রেক্ষিতে ইউক্রেনকে অনির্দিষ্ট সংখ্যক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছিলো যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

এদিকে কুরস্ক অঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতু ধ্বংস করেছে ইউক্রেন।

রুশ সেনাবাহিনীর রসদ সরবরাহের জন্য সেতুটি ব্যবহার করতো ক্রেমলিন। সেতুটি ধ্বংসের কারণে সেনাদের সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

তবে, সেতুটি ধ্বংসের বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়ান কর্তৃপক্ষ।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরুর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এ পর্যন্ত টানা ৯০৪ দিনের মতো চলছে এই যুদ্ধ। এতে দুই পক্ষের বহু সেনা ও বেসামরিক নাগরিক হতাহত হলেও এখন পর্যন্ত এ যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ নেই। উল্টো দুই দেশের সীমান্ত অঞ্চলে বেড়েছে সংঘাত।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর