রাশিয়া থেকে ছয় ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

ইউক্রেন সংকট ঘিরে উত্তেজনার পারদ চড়তে থাকার এই সময়ে ছয় ব্রিটিশ কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কার করলো মস্কো। গুপ্তচরবৃত্তি ও নাশকতার অভিযোগে এ কূটনীতিকদের অনুমোদন বাতিল করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি।

ইউক্রেনকে পশ্চিমাদের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার অভ্যন্তরে আক্রমণের অনুমতি প্রদানের ক্ষেত্রে যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে ক্রেমলিনের অসন্তোষ প্রকাশের এটি একটি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এফএসবি জানিয়েছে, তাদের কাছে প্রমাণ রয়েছে যে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের একটি বিভাগ রাশিয়ার যুদ্ধ পরিস্থিতির উত্তেজনা বাড়াতে কাজ করছে, রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত করতে কাজ করছে। এই প্রমাণের ভিত্তিতে ওই ছয় ব্রিটিশ কূটনীতিকের অনুমোদন বাতিল করা হয়েছে বলে দাবি তাদের।

ব্রিটিশ সরকার এ অভিযোগকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছে। যুক্তরাজ্য জানিয়েছে, এটি পাল্টা ব্যবস্থা হিসেবে এসেছে। মে মাসে রাশিয়ার প্রতিরক্ষা অ্যাটাশে ও বেশকিছু রুশ সম্পত্তি থেকে কূটনৈতিক মর্যাদা সরিয়ে নেয় ব্রিটেন। তার জেরে রাশিয়ার এমন সিদ্ধান্ত।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে ওয়াশিংটনে আলোচনা শুরুর কয়েক ঘণ্টা আগে রাশিয়া এ ঘোষণা দিলো। এই আলোচনাকে ইউক্রেনকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় রুশ অভিযোগগুলো অস্বীকার করেছে ও জানিয়েছে, তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষায় আপোষহীন।

রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে ছয় ব্রিটিশ কূটনীতিকের নাম এবং তাদের ছবি প্রকাশিত হয়েছে। এছাড়াও একটি গোপন ভিডিও ফুটেজও রুশ সংবাদমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অন্য ব্রিটিশ কূটনীতিকদেরও দেশে ফেরত পাঠানো হবে, যদি তারা একই ধরনের কার্যকলাপে জড়িত থাকে বলেও হুঁশিয়ারি দিয়েছে এফএসবি।

 

একাত্তর/জো
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের পূর্বে এবং যুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেয়া মার্কিন কূটনীতিকদের পুনরায় নিজ নিজ দূতাবাসে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর