মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ০৪:০২ পিএম

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তৃতীয় মেয়াদে শাসনক্ষমতায় যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

রোববার থেকে তিনদিন ধরে স্থানীয় সময় সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ১৮ ডিসেম্বর নির্বাচনের ফল ঘোষণা করার কথা। খবর রয়টার্স’র।

তবে বিশ্লেষকদের বক্তব্য, মিসরে দশক ধরে ভিন্নমতাবলম্বীদের ওপর ধরপাকড় চালানোর পর আয়োজিত এ নির্বাচন সাজানো। তবে সরকারি সংবাদমাধ্যমগুলো বলছে, এ নির্বাচন রাজনৈতিক বহুত্ববাদের দিকে যাওয়ার একটি পদক্ষেপ।

বর্তমানে মিসর চরম অর্থনৈতিক সংকটে আছে। দেশটির বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দিয়েছে, দেশটি রেকর্ড মূল্যস্ফীতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। সিসি আবারও ছয় বছরের মেয়াদে ক্ষমতায় ফিরলে তাকে এসব সমস্যার সমাধান অগ্রাধিকার দিতে হবে। 

তার মধ্যে আবার সীমান্তবর্তী গাজা উপত্যকায় ইসরাইল ও হামাসের যুদ্ধ চলছে। এ যুদ্ধের প্রভাব যেন মিসরে ছড়িয়ে না পড়ে, তাও নিশ্চিত করতে হবে সিসিকে।

নির্বাচনে সিসির বিরুদ্ধে যে তিন প্রার্থী লড়াই করছেন, তারা খুব পরিচিত কেউ নন। সিসির বিরুদ্ধে লড়ার জন্য সবচেয়ে সম্ভাবনাময় যে প্রার্থী ছিলেন, তিনিও অক্টোবরে নির্বাচনের মাঠ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন। 

তিনি অভিযোগ করেন, দুর্বৃত্ত ও কর্মকর্তারা তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। তবে মিসরের জাতীয় নির্বাচন কর্তৃপক্ষ অভিযোগটি অস্বীকার করেছে।

মিসরের স্থানীয় সংবাদমাধ্যমগুলোকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে মিসরীয় কর্তৃপক্ষ। সেগুলো ব্যবহার করে জনগণকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছে প্রশাসন। তবে মিসরের জনগণের কেউ কেউ বলছেন, কখন নির্বাচন হবে, তা ভোটের কয়েকদিন আগেও তাদের জানা ছিল না। আবার কেউ কেউ বলছেন, ভোটে তেমন কোনো পরিবর্তন আসবে না।

মিসরে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে ২০১৩ সালে অভ্যুত্থানে নেতৃত্ব দেন সিসি। পরের বছর ৯৭ শতাংশ ভোট নিয়ে সিসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকে সিসির নেতৃত্বাধীন সরকার লিবারেল ও বামপন্থী অ্যাকটিভিস্টদের বিরুদ্ধে ধরপাকড় চালাতে থাকে। কারাবন্দী করা হয় কয়েক হাজার মানুষকে। ২০১৮ সালেও সিসি ৯৭ শতাংশ ভোট নিয়ে পুনর্নির্বাচিত হন।

 

একাত্তর/জো
ৱমধ্যপ্রাচ্যে চলমান ইরান-মার্কিন বিধ্বংসী যুদ্ধ বন্ধ এবং উত্তেজনা প্রশমনে বড় ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে পাকিস্তান। রোবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক এবং মিশরের...
হন্ডুরাসে প্রেসিডেন্ট নির্বাচনে ‘ভোট কারচুপি’র অভিযোগে বিদায়ী বামপন্থী দলের হাজার হাজার সমর্থক রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। নির্বাচনের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও দেশটিতে এখনও চূড়ান্ত বিজয়ী ঘোষণা...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে শনিবার মিশিগানে নির্বাচনী প্রচার চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তার প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন...
আসন্ন নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউজ।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর