মিশিগানে কমলার মঞ্চে মিশেল, ট্রাম্পের পাশে মুসলিমরা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৫:২৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের শেষ মুহূর্তে শনিবার মিশিগানে নির্বাচনী প্রচার চালিয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। তার প্রচারে অংশ নিয়ে ভোটারদের কাছে আবেগপূর্ণ আবেদন রাখেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। একই দিনে নির্বাচনী লড়াইয়ের ময়দান বলে পরিচিত এই অঙ্গরাজ্যে মুসলিম ভোটারদের দলে টানা চেষ্টা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মিশিগানে নানা ধর্ম-বর্ণের পাশাপাশি শ্রমিক অধ্যুষিত রাজ্য। আছেন আরব বংশোদ্ভূত আমেরিকান এবং মুসলিম ভোটার। তাঁরা গাজায় ইসরাইলের বোমাবর্ষণ নিয়ে উদ্বিগ্ন। ভোটারদের মধ্যে আরও আছেন অটো শিল্পের শ্রমিকেরা। বৈদ্যুতিক যানবাহনের ক্রমবর্ধমান বাজার নিয়ে তারা দারুণ উদ্বিগ্ন। ইউনাইটেড অটো ওয়ার্কার্সের সদর দপ্তরও মিশিগানের সর্ববৃহৎ নগর ডেট্রয়েটে।

ফলে যুক্তরাষ্ট্রে যে সাতটি প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্য নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে, মিশিগান তার একটি। সেখানে ৮৪ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। মিশিগানে ১৫টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেতে অন্তত ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে।

মিশিগানের দক্ষিণের নগর কালামাজুতে এক নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পকে বিপজ্জনক আখ্যা দিয়ে দেশকে রক্ষায় কমলা হ্যারিসকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন মিশেল ওবামা। আর কমলা হ্যারিস বলেন, গেল আট বছরে ট্রাম্প আরও বেশি বিভ্রান্ত, অস্থির ও রাগান্বিত হয়ে উঠেছেন।

শনিবারের এই প্রচারে কমলা গাজা যুদ্ধ প্রসঙ্গেও কথা বলেছেন। তিনি বলেন, গাজা যুদ্ধের শিগগিরি অবসান ঘটাতে হবে এবং ইসরাইলি জিম্মিদেরকেও ফিরিয়ে আনতে হবে। এছাড়া মিশিগানের প্রচারে গর্ভপাতের অধিকার, ট্যাক্স, ইউনিয়ন এবং শুল্কের বিষয়ে বক্তব্য দিয়েও ভোটারদের টানার চেষ্টা করছেন কমলা।

অন্যদিকে, মিশিগানের ডিয়ারবর্ন শহরের কাছাকাছি অবস্থিত ডেট্রয়েট শহরতলির নভিতে এক জনসভাতে ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি মাত্রই স্থানীয় একদল ইমামের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন। তাঁর যুক্তি, মুসলিম ভোটারদের সমর্থন তাঁর প্রাপ্য। কারণ, তিনি লড়াই শেষ করবেন এবং মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনবেন।

ট্রাম্প বলেন, তারা ভোটের ফলাফল একদিকে বা অন্যদিকে নিয়ে যেতে পারে। এ সময় ট্রাম্পের সঙ্গে মঞ্চে ছিলেন মিশিগানের মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট নেতারা। এই নেতাদের একজন ইমাম বিলাল আলজুহাইরি ট্রাম্পকে শান্তির প্রার্থী হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ডিয়ারবর্নকে গত বছর যুক্তরাষ্ট্রের প্রথম আরব সংখ্যাগরিষ্ঠ শহর হিসেবে ঘোষণা করা হয়।

ট্রাম্প নির্বাচনী প্রচারে অবৈধ অভিবাসী ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রকে ‘গোটা বিশ্বের ময়লার ভাগাড়’ বলে অভিহিত করেন। কমলা হ্যারিসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কমলা সান ফ্রান্সিসকো ও ক্যালিফোর্নিয়াকে ধ্বংস করেছেন। ট্রাম্প বলেন, হ্যারিস প্রেসিডেন্ট হলে মিশিগানও ধ্বংস হয়ে যাবে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর