মেডিকেল রিপোর্ট প্রকাশ করেই পাল্টা দিলেন কমলা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম

আসন্ন নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এবং বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে হোয়াইট হাউজ। শনিবার তার চিকিৎসক জোশুয়া সিমন্স প্রতিবেদনটি চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন। 

এতে বলা হয়েছে, হ্যারিসের স্বাস্থ্য চমৎকার এবং প্রেসিডেন্ট হিসাবে কাজ করার জন্য শারীরিক ও মানসিক শক্তি আছে। চিকিৎসক সিমন্স জানিয়েছেন, কমলা সবশেষ এপ্রিলে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। তাতে তেমন কোনও সমস্যা ধরা পড়েনি। অনেক ব্যস্ত থাকার পরও হ্যারিসের জীবনধারা যথেষ্ট সক্রিয়।

তার অ্যালার্জির সমস্যা ওষুধ দিয়ে ভালোভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। তিন বছর অ্যালার্জেন ইমিউনোথেরাপি নিয়েছেন এবং অ্যালার্জির প্রবণতা ভালোভাবেই কাটিয়ে উঠেছেন। 

তিন বছর ধরে কমলা হ্যারিসের চিকিৎসক হিসেবে কাজ করা কর্নেল ডা. সিমন্স জানান, এপ্রিল মাসে তার স্বাস্থ্যের অবস্থা ছিলো ‘অসাধারণ’ এবং তিনি স্বাস্থ্যসম্মত ও সক্রিয় জীবন যাপন করেন।

তবে মেডিকেল রেকর্ডস তিনি উল্লেখ করেছেন যে, তার (কমলা হ্যারিসের) পরিবারের কোলন ক্যান্সার ও অ্যালার্জিতে ভোগার ইতিহাস আছে।

তাই, প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী, এবং কমান্ডার ইন চিফ হিসাবে সব কাজ করতে  সক্ষম তিনি। এরপরও ট্রাম্পের মেডিকেল রিপোর্ট প্রকাশে অস্বীকৃতির বিষয়টিতে নতুন করে আলোচনায় এসেছে। 

স্বাস্থ্য সম্পর্কিত এসব তথ্য প্রকাশের পর কমলা হ্যারিসের প্রচারণা দলের একজন মুখপাত্র সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে বলেছেন, ‘এবার আপনার পালা, ডোনাল্ড ট্রাম্প’।

ডেমোক্র্যাটরা ৭৮ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বয়স ও মানসিক সুস্থতা নিয়ে বারবার তাকে আক্রমণ করছেন।

ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসও তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিজের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রকাশ না করা এবং এ নিয়ে অস্বচ্ছতার অভিযোগ তুলেছেন।

এআরএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর