রমজান মাস শুরুর দিন জানালো আমিরাত

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:২৬ পিএম

আসছে নতুন বছর- ২০২৪ সালের ১১ মার্চ পবিত্র রমজান মাস শুরু হবে বলে জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।
 
মঙ্গলবার আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সোসাইটির এক বৈঠক শেষে তিনি একথা জানান। জারওয়ান বলেন, ২০২৪ সালে আরব আমিরাতে শীতের মৌসুমে পবিত্র রমজান শুরু হবে।

২০৩১ সাল অর্থাৎ ১৪৫৩ হিজরি পর্যন্ত আমিরাতে রমজান মাস শীতকালেই শুরু হবে। ফলে এই আট বছর সিয়াম সাধনায় অনকেটাই স্বস্তি বোধ করবেন দেশটির মুসলিমরা।

আরব আমিরাতে বসন্ত শুরু হওয়ায় রমজানে তাপমাত্রা শীতল থাকবে। স্কুলগুলো রমজানের ছুটির জন্য বন্ধ থাকবে। ২০২৩ সালের তুলনায় দেশটিতে এবার রোজার সময় কমছে।

এ বছর রমজান মাসের প্রথম দিনে আমিরাতের মুসলমানরা ১৩ ঘণ্টা ১৬ মিনিট রোজা রাখবেন। মাস শেষে রোজার সময় প্রায় ১৪ ঘণ্টায় পৌঁছে যাবে। 
সেখানে গত বছর রোজার সময় ছিল ১৩ ঘণ্টা ৩৩ মিনিট এবং ১৪ ঘণ্টা ১৬ মিনিটের মধ্যে।

 

এআরএস
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাই আজ (শনিবার) এক শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠেছে। বার্তা সংস্থা এএফপির প্রতিনিধিরা জানিয়েছেন, তারা শহরে বিকট শব্দে বিস্ফোরণ শুনতে পেয়েছেন এবং আকাশজুড়ে...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর