সিরিয়ায় গাড়িবোমা বিস্ফোরণে আটজন নিহত, আহত ২০

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম

উত্তর সিরিয়ার একটি বাজারে এক গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত ও আরও ২০ জনেরও বেশি আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সকালে আলেপ্পোর আজাজ শহরে গাড়িবোমাটি বিস্ফোরিত হয়।

এই বিস্ফোরণে চারপাশে আগুন ধরে যায়। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে দ্রুত অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকর্মীরা ছুটে আসে। খবর এএফপি’র।

সিরিয়ার আলেপ্পোর আজাজ শহরের ওই এলাকাটি তুর্কি-সমর্থক অধ্যুষিত। ওই এলাকাটি তুরস্ক এবং সিরিয়ার বাহিনীর দখলে।

শান্তিপূর্ণ বিক্ষোভে সরকার বাধা দেওয়ায় ২০১১ সালে যুদ্ধ পরিস্থিতি শুরু হয় সিরিয়ায়। এতে দেশটিতে জিহাদি এবং বিদেশি সেনাদের আনাগোনা শুরু হয়।

চলমান ওই যুদ্ধে এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুহারা হয়েছেন আরও অনেকে, নড়বড়ে হয়ে পড়েছে দেশটির অর্থনৈতিক অবস্থা।

২০১১ সাল থেকে তুরস্ক এবং সিরিয়ার বাহিনী দেশটির সীমান্তের বিভিন্ন এলাকা দখল করে রেখেছে। এর মাঝে আজাজ শহরটিও রয়েছে।

 

একাত্তর/জো
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত নিজেদের বৃহত্তম সামরিক ঘাঁটি থেকে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নিতে শুরু করেছে মার্কিন বাহিনী। সোমবার সকালে হাসাকা প্রদেশের ‘কাসরাক’ ঘাঁটি থেকে ডজনখানেক ট্রাককে...
সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সাথে জড়িত থাকার অভিযোগে এক অস্ট্রেলীয় নাগরিকের ওপর আগামী দুই বছরের জন্য দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে দেশটির সরকার। বুধবার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি...
মৃত সাগর (ডেড সি) অঞ্চলে রিখটার স্কেলে ৬ থেকে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানতে পারে।
সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর প্রাণঘাতী হামলার কড়া জবাব দিল যুক্তরাষ্ট্র। শুক্রবার সিরিয়ার মধ্যাঞ্চলে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন আস্তানায় এক বিশাল সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর