আল-জাজিরার সম্প্রচার বন্ধে ইসরাইলি পার্লামেন্টে আইন পাস

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১০:৪৯ এএম

বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি বা সম্প্রচার বন্ধে ইসরাইলের পার্লামেন্ট একটি আইন পাস করেছে। সোমবার পাস হওয়া এ আইনের আওতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে থাকা মন্ত্রী ইসরাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার সম্প্রচার বন্ধ করতে পারবেন।

কিছুদিন আগেই ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এমন একটি স্বৈরাচারী পদক্ষেপ গ্রহণের বিষয়ে বললেও এবার তা করেও দেখালেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

পার্লামেন্টের ভোটাভুটিতে ৭০-১০ ভোটে আইনটি পাস হয়েছে। আইনটি পাস হওয়ার ফলে বিদেশি টেলিভিশন চ্যানেলের কন্টেন্টে নিষেধাজ্ঞা জারি করতে পারবে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, ইসরাইলে বিদেশি চ্যানেলগুলো বন্ধের এখতিয়ারও পাবে কর্তৃপক্ষ।

আইনটি পাসের পর ইসরাইলে আল-জাজিরার সম্প্রচার বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন নেতানিয়াহু।

জানুয়ারিতে ইসরাইল দাবি করেছিল, গাজায় বিমান হামলায় নিহত আল-জাজিরার সাংবাদিক ও একজন ফ্রিল্যান্সার সন্ত্রাসী ছিলেন। পরের মাসেও চ্যানেলটির আরেক সাংবাদিক গাজায় পৃথক হামলায় আহত হয়েছিলেন। তখনও ইসরাইল দাবি করে, তিনি হামাসের একজন ডেপুটি কমান্ডার।

আল-জাজিরা ইসরাইলের এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে। তারা দাবি করেছে, গাজা উপত্যকায় পরিকল্পিতভাবে তাদের কর্মীদের লক্ষ্যবস্তু করছে ইসরাইল।

গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরাইলের চলমান সংঘাতে এ পর্যন্ত ১৩৭ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে আল-জাজিরা আরবির ক্যামেরাম্যান সামের আবুদাকাও রয়েছেন। এছাড়া এসময় ইসরায়েলের নির্বিচার হামলায় ৫০টির বেশি মিডিয়া কার্যালয় সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়ে গেছে।

 

একাত্তর/জো
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ আগ্রাসনের পর থেকে ইসরাইলে ইরান-সংশ্লিষ্ট সাইবার হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে দেশটির ন্যাশনাল সাইবার ডিরেক্টরেট।
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে যখন ইসরাইলের রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে, ঠিক সেই সময় মধ্যপ্রাচ্যের ‘কসাই’ খ্যাত বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানালেন দখলদারদের সাবেক যুদ্ধমন্ত্রী...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্ভাব্য চূড়ান্ত শান্তি চুক্তির শর্তাবলীতে নিজের আখের গুছিয়ে নেয়ার পাশাপাশি ট্রাম্প প্রশাসনকে প্রভাবিত করতে পর্দার আড়ালে এক নতুন চাণক্য নীতি গ্রহণ করেছেন ইসরাইলের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর