ইরানে বিপ্লবী গার্ডের দপ্তরে জঙ্গি হামলায় নিহত ২৭

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১০:৩৬ পিএম

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশে বিপ্লবী গার্ডের সদর দপ্তরে জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর ১১ জন সদস্যসহ অন্তত ২৭ জন নিহত হয়েছে। সন্দেহভাজন সুন্নি মুসলিম জঙ্গিরা এ হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চাবাহার ও রাস্ক শহরে জইশ আল-আদল গ্রুপ এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে রাতভর সংঘর্ষ হয়েছে। সুন্নি মুসলিম প্রধান দরিদ্র অঞ্চলে লড়াইয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।

ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী মাজিদ মিরাহমাদি রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, চাবাহার ও রাস্কে বিপ্লবী গার্ডের সদর দপ্তর দখলের জন্য অভিযান চালিয়েছে জঙ্গিরা।  

জাইস আল আদল বলেছে, শিয়া অধ্যুষিত ইরানে সংখ্যালঘু বেলুচি উপজাতিদের অধিকার ও উন্নত জীবনযাপনের পরিবেশ চায় তারা। সাম্প্রতিক বছরগুলোতে সিস্তান-বেলুচিস্তানে ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে তারা।

আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাটিতে দীর্ঘদিন ধরেই ইরানি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুন্নি জঙ্গি ও মাদক পাচারকারীদের সংঘর্ষ হয়ে আসছে। এলাকাটি আফগানিস্তান থেকে পশ্চিম এবং অন্যত্র মাদকদ্রব্য পাচারের অন্যতম ট্রানজিট রুট।

গত বছরের ডিসেম্বরেও রাস্ক শহরে একটি পুলিশ স্টেশনে জঙ্গি হামলায় অন্তত ১১ নিরাপত্তা কর্মী নিহত হয়।

 

একাত্তর/জো
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর