ফিলিস্তিনকে সদস্য করার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০১:২৪ পিএম

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি ও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার খসড়া প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার পরও মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোতে বাতিল হয়ে গিয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এই খসড়া প্রস্তাবে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদকে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার সুপারিশ করা হয়েছিল। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।

নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে ১২ সদস্য এতে ‘হ্যাঁ’ ভোট দেয়। ভোটদানে বিরত থাকে যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড। পাঁচ স্থায়ী সদস্যের অন্যতম যুক্তরাষ্ট্রের ভেটোতে এ প্রস্তাব বাতিল হয়ে যায়।

ভেটো না পড়লে প্রস্তাবটি পাস হতে ৯ ভোটের প্রয়োজন ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন- এ স্থায়ী পাঁচ সদস্যের কোনো একটি দেশ বিপক্ষে ভোট দিলে ওই প্রস্তাব আর গৃহীত হয় না।

নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উপ-রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, ‘যুক্তরাষ্ট্র দুই-রাষ্ট্র সমাধানে প্রবল সমর্থন অব্যাহত রাখবে। এ ভোটের অর্থ এই নয় যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করছি। বরং এর মাধ্যমে আমরা উল্লেখ করতে চাই যে এই সমাধান শুধুমাত্র দুই পক্ষের সরাসরি আলোচনার মাধ্যমে আসতে পারে।’

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভেটোর নিন্দা জানিয়ে একে ‘অন্যায্য, অনৈতিক ও অন্যায়’ হিসেবে অভিহিত করেন। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ক্যাটজ যুক্তরাষ্ট্রের ভেটোর প্রশংসা করেন।

জাতিসংঘে ইসরাইলের রাষ্ট্রদূত গিলাদ এরদান ‘হ্যাঁ’ ভোট দেওয়া ১২ সদস্য রাষ্ট্রের উদ্দেশে বলেন, ‘এটা খুবই দুঃখজনক একটি বিষয়, কারণ আপনাদের ভোটে ফিলিস্তিনিদের বাস্তবতা মেনে না নিতে আরও সাহস দিবে এবং এর ফলে (এ অঞ্চলে) শান্তি প্রতিষ্ঠা প্রায় অসম্ভব হয়ে পড়বে।’

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্য হিসেবে রয়েছে। ২০১২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে কার্যত রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছিল ফিলিস্তিন। তবে পূর্ণ সদস্যপদ পেতে নিরাপত্তা পরিষদ এবং সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন প্রয়োজন, যা ইতোমধ্যে ফিলিস্তিনের রয়েছে।

 

একাত্তর/জো
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
পুশইনের ফলে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা মানুষদের মানবাধিকার ও মর্যাদা সুরক্ষায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অপরিহার্য বলে মনে করেন জাতিসংঘ মহাসচিব, এমনটাই জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র।
অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার।...
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউএনমিস) মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে নিরাপত্তা পরিষদ। তবে বেশ কয়েকটি সদস্য রাষ্ট্রের আপত্তি সত্ত্বেও এই মিশনের আকার কমিয়ে আনা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর