আল আকসার ফিলিস্তিনি এলাকা মুছে দিতে চায় ইসরাইল

আপডেট : ১৯ মে ২০২৬, ০৯:১০ এএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটি বা প্রাচীন শহরের ঐতিহাসিক আল-আকসা মসজিদের গা ঘেঁষে থাকা ফিলিস্তিনিদের মালিকানাধীন জমি ও স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া জোরালো করেছে ইসরাইল সরকার। ফিলিস্তিনিদের মতে, পবিত্র এই নগরীকে সম্পূর্ণ ‘ইহুদিীকরণ’ করার সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবেই এই আগ্রাসী পদক্ষেপ নেওয়া হয়েছে।

সম্প্রতি ইসরাইলি মন্ত্রীসভা আল-আকসা মসজিদের অন্যতম প্রধান প্রবেশপথ ‘বাব আল-সিলসিলা’ বা চেইন গেট এলাকার ফিলিস্তিনি সম্পত্তি উচ্ছেদের লক্ষ্যে একটি বিশেষ আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠনের অনুমোদন দিয়েছে।

ইসরাইলি গণমাধ্যম ও সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ওল্ড সিটিতে ইসরায়েলি সার্বভৌমত্বকে সুসংহত করা এবং জাফা গেট, ইহুদি কোয়ার্টার ও ওয়েস্টার্ন ওয়ালের (পশ্চিম দেয়াল) সংযোগকারী পথগুলোকে নিজেদের সম্পূর্ণ সুরক্ষায় আনাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য।


১৯৬৭ সালের যুদ্ধের পর পূর্ব জেরুজালেম দখলের পর ইসরায়েল যে 'ঐতিহাসিক বাজেয়াপ্তকরণ আদেশ' জারি করেছিল, এই নতুন কমিটির মাধ্যমে সেই প্রক্রিয়াকেই সম্পূর্ণ রূপ দেওয়া হচ্ছে।

কয়েক দশক ধরে যে সব আইনি ও পরিকল্পনাগত জটিলতার কারণে এই উচ্ছেদ প্রক্রিয়া থমকে ছিল, নতুন কমিটি এখন তা দ্রুত সমাধানের কাজ করবে। জেরুজালেম মিউনিসিপ্যালিটির দেয়া তথ্য অনুযায়ী, এই রাক্ষুসে পরিকল্পনার প্রথম ধাপে ফিলিস্তিনিদের অন্তত ১৫ থেকে ২০টি ঘরবাড়ি ও দোকানপাট সরাসরি ক্ষতিগ্রস্ত হবে।

যে ‘বাব আল-সিলসিলা’ বা চেইন গেট সড়কটিকে কেন্দ্র করে এই উত্তেজনা, তা ওল্ড সিটির অন্যতম জনাকীর্ণ, সংবেদনশীল ও ঐতিহ্যবাহী অঞ্চল। আল-আকসা মসজিদের ইমাম শেখ একরিমা সাবরি জানিয়েছেন, এই সরু পাথুরে পথটি সরাসরি মসজিদের পশ্চিম গেটের দিকে চলে গেছে।


এর দুপাশে রয়েছে মামলুক ও উসমানীয় (অটোমান) আমলের শতাব্দী প্রাচীন মুসলিম শিক্ষাপ্রতিষ্ঠান, ঐতিহাসিক আবাসিক ভবন, প্রাচীন দোকান ও রেস্তোরাঁ। যার একটি বড় অংশই ইসলামি ওয়াকফ সম্পত্তি এবং প্রাচীন প্রতিষ্ঠানের সাথে যুক্ত।

শেখ একরিমা সাবরি ক্ষোভ প্রকাশ করে বলেন, দখলদারদের প্রতিটি পদক্ষেপই জেরুজালেমের নিজস্ব ও মৌলিক পরিচয় বদলে দেয়ার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। এটি পবিত্র নগরীকে ইহুদিীকরণের আরেকটি নগ্ন চেষ্টা।

জেরুজালেম বিষয়ক বিশেষজ্ঞ খলিল তৌফিকজি জানান, ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পরপরই ইসরায়েল তথাকথিত ‘জনস্বার্থ’ আইনের অপব্যবহার করে এই সম্পত্তিগুলো প্রথমবার নিজেদের খতিয়ানভুক্ত করেছিল।

সাধারণত স্কুল, হাসপাতাল বা গণ-অবকাঠামো তৈরির জন্য এই আইন ব্যবহার করা হলেও, ইসরাইল তা ওল্ড সিটির মুসলিম ও খ্রিস্টানদের উচ্ছেদ করে রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠার হাতিয়ার বানায়। তিনি স্পষ্ট করে বলেন, যে ‘জনস্বার্থ’ বা পাবলিকের কথা ইসরা্ল বলছে, তা ফিলিস্তিনি, মুসলিম বা খ্রিস্টানদের জন্য নয়; সেই পাবলিক হলো শুধুই ইসরাইলি ইহুদি জনগোষ্ঠী।

তৌফিকজি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকায় চলমান যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল এই কৌশলগত এলাকাটির ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। কারণ বর্তমানে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে থাকায় জেরুজালেমের এই চরম আগ্রাসন আন্তর্জাতিক মহলের নজরদারির বাইরে থেকে যাচ্ছে।

ইতিমধ্যে এই এলাকার বেশ কিছু বহুতল ভবনের ওপরের তলাগুলো ইসরাইলি অবৈধ অভিবাসীরা দখল করে নিয়েছে, যার নিচে এখনও কোনোমতে ফিলিস্তিনিরা দোকানপাট পরিচালনা করছেন।


বিশেষজ্ঞদের মতে, এই লড়াই শুধু ইটের দেয়াল বা ভবনের নয়, বরং জেরুজালেমের ইতিহাসকে নতুন করে লেখার লড়াই। চেইন গেট এলাকাটি একই সাথে মুসলিমদের আল-আকসা, ইহুদিদের পশ্চিম দেয়াল এবং খ্রিস্টানদের পবিত্র তীর্থপথ ‘ভায়া ডলোরোসা’-র সংযোগস্থলে অবস্থিত।

ফলে এই ত্রি-ধর্মের মিলন মেলাটির নিয়ন্ত্রণ নেয়ার অর্থ হলো বিশ্ব দরবারে জেরুজালেমের ইতিহাসকে নিজেদের মতো করে উপস্থাপন করা। ইসরাইল সরকার এখানে একটি ‘অবিচ্ছিন্ন ইহুদি নগর অঞ্চল’ তৈরি করতে বদ্ধপরিকর।

ইসরাইলের এই বিপজ্জনক পদক্ষেপের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিষ্ঠান এবং ইসলামি কর্মকর্তারা আইনি ও কূটনৈতিক স্তরে লড়াই শুরু করেছেন। জেরুজালেমের ইসলামি ওয়াকফের দেখভালের দায়িত্বে থাকা জর্ডান সরকারের কর্মকর্তাদের সাথে এ বিষয়ে নিবিড় যোগাযোগ রক্ষা করা হচ্ছে।

তবে আইনি লড়াইয়ের পাশাপাশি ওল্ড সিটির ফিলিস্তিনিদের মনে তীব্র শঙ্কা বিরাজ করছে। তাদের ভয়, এই আন্তঃমন্ত্রণালয় কমিটি আগামী কয়েক মাসের মধ্যে উচ্ছেদের চূড়ান্ত সুপারিশ জমা দিলেই আল-আকসার চারপাশ থেকে ফিলিস্তিনিদের শেষ চিহ্নটুকুও মুছে ফেলার প্রক্রিয়া আরও ত্বরান্বিত হবে।

এআরএস
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি সফর করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেখানে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর