ইরাকে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১০:৫৯ এএম

ইরাকের এক জনপ্রিয় টিকটক তারকাকে তার বাড়ির সামনে গুলি করে হত্যা করেছে এক মোটরসাইকেল আরোহী বন্দুকধারী। শুক্রবার মধ্যরাতে বাগদাদে নিজ বাড়ির বাইরে তাকে গুলি করা হয়।

স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ওই তারকার নাম ওম ফাহাদ। যদিও তার আসল নাম গুফরান সাওয়াদি। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত ছিলেন। খবর  দ্য গার্ডিয়ান’র।

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার জায়উনা জেলায় নিজ বাড়ির বাইরে গাড়িতে বসা ছিলেন ফাহাদ। সেসময় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরসাইকেলে করে এসে তাকে গুলি করে।

অন্য একটি নিরাপত্তা সূত্র থেকে জানা যায়, হামলাকারী খাবার ডেলিভারি করার ছদ্মবেশে সেখানে যান। এদিকে, মার্কিন মালিকানাধীন আল-হুরা বার্তাসংস্থা জানিয়েছে, হামলায় আরও এক নারী আহত হয়েছেন।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত এক নারী দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ওম ফাহাদ ইরাকি গানের সঙ্গে আঁটসাঁট পোশাক পরে নাচের ভিডিও শেয়ার করায় টিকটকে জনপ্রিয় হয়ে ওঠেন। গত বছরের ফেব্রুয়ারিতে শালীনতা এবং জনসাধারণের নৈতিকতা ক্ষুণ্ণ করে এমন অশালীন বক্তব্য নিয়ে তৈরি করা ভিডিও শেয়ার করার জন্য তাকে ছয় মাসের কারাদণ্ড দেয় স্থানীয় এক আদালত।

২০২৩ সালে ইরাক সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়বস্তু পরিমার্জিত করতে একটি অভিযান শুরু করেছিল। সেসময় সরকার জানিয়েছিল, সামাজিক মাধ্যমের কনটেন্টগুলো ইরাকি নৈতিকতা ও ঐতিহ্য নষ্ট করছে।

ওই বছর টিকটক, ইউটিউব ও অন্যান্য প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট তদারকির জন্য ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি কমিটি গঠন করেছিলো। কমিটির তদন্তে নাম উঠে আসা বেশ কয়েকজন ইনফ্লুয়েন্সারকে আটকও করেছিলো পুলিশ।

 

একাত্তর/জো
আঞ্চলিক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে এক উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধি দল নিয়ে ইরাকের রাজধানী বাগদাদে পৌঁছেছেন...
সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর সম্ভাব্য পাল্টা পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে সামরিক প্রস্তুতি জোরদার করেছে ইরাক।
পারস্য উপসাগরের ভূ-রাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা 'কন্ট্রোল...
ইরাকি নিরাপত্তা বাহিনীর সূত্রমতে, মঙ্গলবার ভোরে বাগদাদের বিভিন্ন এলাকা থেকে শহরের মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট এবং কমপক্ষে পাঁচটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরাইল ও...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর