হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণ নিষেধাজ্ঞা 

আপডেট : ০৭ মে ২০২৪, ০৪:৫৯ পিএম

হজ ভিসার বিষয়ে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, এই ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণ করা যাবে না।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, হজ ভিসাই হচ্ছে সেই ভিসা, যা তীর্থযাত্রীদের দেয়া হয় শুধু মাত্র হজের পবিত্র আচার পালন করার জন্য। হজ ভিসা নিয়ে সৌদি আরবে কাজ, ভ্রমণ বা বসবাসের জন্য বৈধ হবে না।

তাই হজ ভিসার মাধ্যমে শুধু মক্কা, মদিনা ও জেদ্দা ছাড়া অন্য কোথাও যাওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে দেশটির মন্ত্রণালয়।

আর কেউ হজ ভিসা কাজ, বসবাস বা এসব অঞ্চলের বাইরে যাওয়ার জন্য বৈধ নয়। বিধি লঙ্ঘন করলে ভবিষ্যতে হজে অংশগ্রহণ নিষিদ্ধ করার পাশাপাশি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হতে পারে।

এছাড়াও হজ ভিসা শুধু মাত্র হজ মৌসুমের সময় বৈধ হওয়া এ ভিসায় ওমরাহ করা যাবে না বলেও বিধিতে বলা হয়েছে।

উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলোর হজযাত্রী ছাড়া অন্যান্য দেশের আন্তর্জাতিক দর্শনার্থীদের মধ্যে যারা হজ করতে চান, তাদের অবশ্যই হজের ভিসা নিতে হবে।

আরবি
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর সাথে ছয় মাস ধরে চলা যুদ্ধ ও পারস্পরিক হামলার ধারাবাহিকতায় পারস্য উপসাগরে নতুন 'বিধিনিষেধ অঞ্চল' ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ইরান। একই সাথে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী...
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
শুরু হয়েছে চলতি বছরের হজ মৌসুম। পুরো বিশ্বের ১৮০টির বেশি দেশের প্রায় ২০ লাখ মানুষ এবার হজ পালন করবেন। শুক্রবার থেকে শুরু হচ্ছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর