ভ্রমণ ভিসায় হজের চেষ্টা করে ফিরলো আড়াই লাখ মানুষ

আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:২১ এএম

ভ্রমণ ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। অবৈধ হজযাত্রী মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষ যে কঠোর পদক্ষেপ নিয়েছে, এটি তারই নমুনা বলে মনে করা হচ্ছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল তালাল আল শালহুবের একজন মুখপাত্র বলেছেন, এ বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা ২ লাখ ৫৬ হাজার ৪৮১ জনকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। খবর গালফ নিউজ’র।

হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবেন না।  অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি তা আগেই জানিয়ে দিয়েছে।

তিনি জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৬০টি ভুয়া হজ প্রচারাভিযান ধরা পড়েছে এবং এক লাখ ৩৫ হাজার ৯৮টি অননুমোদিত গাড়ি মক্কার প্রবেশমুখ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া, দুই লাখ ৫০ হাজার ৩৮১ জন অনাবাসীকে ইসলামের পবিত্রতম শহর মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, হজের আনুষ্ঠানিকতা চলা পবিত্র স্থানগুলোতে ইসলামী শরিয়ার সঙ্গে সম্পর্কহীন স্লোগান উঠতে দেবে না সৌদি আরব।

তিনি বলেন, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সৌদি নিরাপত্তা সংস্থাগুলো পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে।

হজ চলাকালীন সময়ে ২-২০ জুনের মধ্যে মক্কা, কেন্দ্রীয় এলাকা ও পবিত্র স্থানগুলোতে হজের নিয়ম লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির প্রতিশ্রুতি দিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুমতি ছাড়া হজ করতে গিয়ে ধরা পড়লে ১০ হাজার সৌদি রিয়াল (৩ লাখ ১২ হাজার টাকা প্রায়) জরিমানা দিতে হবে। তিনি সৌদি নাগরিক অথবা বিদেশি শিক্ষার্থী, যেই হোন না কেন, সবাইকে জরিমানার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছে সৌদি কর্তৃপক্ষ।

নিয়ম লঙ্ঘন করা ব্যক্তি প্রবাসী হলে তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং তিনি আর কখনোই সৌদিতে প্রবেশ করতে পারবেন না। অপরাধের পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ দ্বিগুণ হবে।

এছাড়া, হজের নির্দেশাবলী লঙ্ঘনকারী এবং অবৈধ হজযাত্রীদের পরিবহনে জড়িত ব্যক্তির ছয় মাস পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ৫০ হাজার রিয়াল (১৫ লাখ টাকার বেশি) জরিমানা হতে পারে।

নিয়ম লঙ্ঘন করা পরিবহনকারী প্রবাসী হলে তাকে সৌদি থেকে নির্বাসিত করা হবে এবং সাজা শেষে ফের দেশটিতে প্রবেশের অযোগ্য বলে বিবেচিত হবেন।

 

একাত্তর/জো
হজের প্রথমদিন আজ। সকাল থেকে মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তাঁবুর শহর মিনা আজ হাজিদের লাব্বাইক ধ্বনিতে মুখরিত।
২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর মার্কিন-ইসরাইলি যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে যে অগ্নিকুণ্ড তৈরি হয়েছিল, তা এবার উপসাগরীয় অঞ্চলের দীর্ঘদিনের মিত্র দেশগুলোর অভ্যন্তরীণ ফাটলকে প্রকাশ্য দিবালোকে...
পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনাইয়ে পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে। ১৪৪৭ হিজরি সনের জিলহজ...
সংযুক্ত আরব আমিরাতের পর এবার, সৌদি আরবও তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে ইরানের ওপর বেশ কিছু অঘোষিত পাল্টা হামলা চালিয়েছে বলে জানিয়েছেন পশ্চিমা ও ইরানি কর্মকর্তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের উত্তেজনার...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর