বৃস্পতিবার জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্র তৃতীয় দফা বৈঠক

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৭ পিএম

দীর্ঘ টানাপোড়েন এবং যুদ্ধের আশঙ্কার মাঝে বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে তৃতীয় দফার পরোক্ষ পরমাণু আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওমান, ইরান এবং মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ বৈঠকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর বিন হামাদ আল বুসাইদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে এই আলোচনার কথা ঘোষণা করেন। তিনি জানান, একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই বৈঠকটি হবে একটি ইতিবাচক পদক্ষেপ। উল্লেখ্য, এর আগে গত ১৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডেই দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে।


রোববার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেন এবং আসন্ন জেনেভা বৈঠকের ব্যবস্থাপনা ও আলোচনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত পরামর্শ করেন।

দ্বিতীয় দফার আলোচনার পর পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রথমবারের তুলনায় দ্বিতীয় দফায় আলোচনা অনেক বেশি গঠনমূলক এবং গুরুত্বের সাথে পরিচালিত হয়েছে। তিনি উল্লেখ করেন, দুই পক্ষই কিছু মৌলিক নির্দেশনামূলক নীতির ব্যাপারে একটি সাধারণ ঐকমত্যে পৌঁছেছে। এখন থেকে উভয় পক্ষ এই নীতিগুলোর ওপর ভিত্তি করে চুক্তির একটি খসড়া পাঠ্য  তৈরির পর্যায়ে প্রবেশ করবে।


জেনেভা বৈঠকের গুরুত্ব বিবেচনা করে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সাথেও টেলিফোনে কথা বলেন। এই আলাপকালে আরাগচি পরমাণু আলোচনার সর্বশেষ অগ্রগতি সম্পর্কে আমিরাতকে অবহিত করেন। দুই দেশের শীর্ষ কূটনীতিকই আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষার স্বার্থে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পারস্পরিক পরামর্শ ও সহযোগিতা অব্যাহত রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

একদিকে মার্কিন সামরিক শক্তির মহড়া এবং অন্যদিকে ইরানের ক্রমাগত হুঁশিয়ারির মধ্যে এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। ২৬ ফেব্রুয়ারির এই তৃতীয় দফার বৈঠকটি নির্ধারণ করবে, মধ্যপ্রাচ্য কি দীর্ঘস্থায়ী শান্তির পথে হাঁটবে, নাকি সামরিক সংঘাতের দিকে অগ্রসর হবে।

এআরএস
হরমুজ প্রণালী পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্রের কাছে পেশ করা ‘সাত দিনের প্রস্তাব’ এখনও টেবিলে বহাল রয়েছে বলে সোজা জানিয়ে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর