জেনেভায় ইরান-মার্কিন পরোক্ষ আলোচনার তৃতীয় পর্ব শুরু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১০ পিএম

জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ পারমাণবিক আলোচনার তৃতীয় পর্ব শুরু হয়েছে। এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক তৎপরতাকে কেন্দ্র করে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন।

সুইজারল্যান্ডের জেনেভায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তৃতীয় দফার এই পরোক্ষ পারমাণবিক চুক্তির এই আলোচনা। ওমানের মধ্যস্থতায় শুরু হওয়া এই সংলাপকে ঘিরে গত বুধবার রাত থেকেই কূটনৈতিক তৎপরতা তুঙ্গে উঠেছে। এই আলোচনার সফলতার ওপর ইরানের অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক স্থিতিশীলতা অনেকাংশে নির্ভরশীল।


বুধবার রাতে জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে এক বিশেষ বৈঠকে মিলিত হন। বৈঠকে আরাগচি পারমাণবিক কর্মসূচি এবং ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তেহরানের অবস্থান ও বিবেচ্য বিষয়গুলো ওমানি পক্ষকে অবহিত করেন। ওমানের দীর্ঘদিনের মধ্যস্থতা প্রচেষ্টার প্রশংসা করে আরাকচি বলেন, আলোচনার সফলতা নির্ভর করছে অপর পক্ষের (যুক্তরাষ্ট্র) গুরুত্ব এবং স্ববিরোধী আচরণ পরিহার করার ওপর।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী আল বুসাইদি কূটনৈতিক পথে ইরানের অবিচল থাকার প্রশংসা করেন এবং একটি সন্তোষজনক ফলাফলে পৌঁছাতে মাস্কাটের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

ছবি: সংগৃহীত
এদিকে ইরানের উত্তরঞ্চলীয় মাজান্দারান প্রদেশে অর্থনৈতিক উদ্যোক্তাদের সঙ্গে এক সভায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই আলোচনা নিয়ে তাঁর ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। তিনি বলেন, একটি সফল চুক্তি দেশের উন্নয়নের পথে থাকা বাধাগুলো দূর করতে সহায়ক হবে।

প্রেসিডেন্টের মতে, বর্তমান প্রশাসন যুদ্ধও নয়, শান্তিও নয়, এই ক্ষয়িষ্ণু পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে চায়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দিকনির্দেশনা ও তত্ত্বাবধানেই এই আলোচনা পরিচালিত হচ্ছে। পেজেশকিয়ান আশা জানান, আলোচনার কাঙ্ক্ষিত ফলাফল অর্জিত হলে ইরানের অর্থনৈতিক গতি ত্বরান্বিত হবে এবং বিশ্ববাজারের সঙ্গে সংযোগ সহজতর হবে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান তাঁর ভাষণে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ওপরও জোর দেন। তিনি জানান, তাঁর প্রশাসনের অধীনে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং তাঁরা এই সম্পর্ককে আরও সুদৃঢ় করতে চান।

ওমানের মধ্যস্থতায় গত কয়েক সপ্তাহে দুই দফা আলোচনার পর জেনেভার এই তৃতীয় দফা বৈঠকটিকে অত্যন্ত ‘ভাগ্যনির্ধারণী’ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে এই পরোক্ষ আলোচনা অব্যাহত থাকবে। তেহরান এখন তাকিয়ে আছে জেনেভার দিকে, যেখানে কূটনীতির মাধ্যমেই নিষেধাজ্ঞার নাগপাশ থেকে মুক্তির পথ খুঁজছে ইরান।

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর