নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের মিসাইল হামলা

আপডেট : ০২ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বর্তমান অবস্থা এবং ভাগ্য নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের ১০ম দফার ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর কার্যালয় সরাসরি এবং ভয়াবহভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে এনিয়ে ইসরাইলের পক্ষ থেকে এই প্রতিবেদন পর্যন্ত কোন প্রতিক্রিয়া বা বক্তব্য দেয়া হয়নি।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এসব কথা জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের আইআরজিসি জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সশস্ত্র বাহিনী পরিচালিত এই ঝটিকা অভিযানে 'খায়বার' নামক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল দুটি গুরুত্বপূর্ণ স্থান- ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় ও বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন।


বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, লক্ষ্যবস্তুগুলোতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব হয়েছে এবং সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে ইসরাইলি প্রধানমন্ত্রীর অবস্থান বা শারীরিক অবস্থা নিয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া না যাওয়ায় এক রহস্যময় ও অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

গত শনিবার ইরান ভূখণ্ডে মার্কিন-ইসরাইলের যৌথ সামরিক অভিযানের প্রতিক্রিয়ায় তেহরান এই পাল্টা প্রতিশোধমূলক হামলা শুরু করে। সোমবার পর্যন্ত ইরান দশ দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলার লক্ষ্য ছিল শুধু ইসরাইলি মূল ভূখণ্ড নয়, বরং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোও।

দশম দফার এই ক্ষেপণাস্ত্র তরঙ্গটি ছিল পূর্ববর্তী হামলাগুলোর তুলনায় অনেক বেশি সুনির্দিষ্ট এবং বিধ্বংসী। বিশেষ করে খায়বার ক্ষেপণাস্ত্রের ব্যবহার এবং প্রধানমন্ত্রীর কার্যালয় টার্গেট করার বিষয়টি যুদ্ধকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে গেছে। অধিকৃত এলাকাগুলোতে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ক্রমবর্ধমান আক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে।

 
ইসরাইলি সূত্রের পক্ষ থেকে এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি না আসায় আন্তর্জাতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক যুদ্ধ পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর