যে কোনো মুহূর্তে খামেনির উত্তরসূরির নাম ঘোষণা

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৬:২৯ পিএম

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য দেশটির বিশেষ ধর্মীয় পরিষদ বা ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ সদস্যের মধ্যে একটি সংখ্যাগরিষ্ঠ ঐক্যমত তৈরি হয়েছে। গেলো ২৮ ফেব্রুয়ারি নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের বিষয়ে রোববার এই তথ্য জানান পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহাম্মদ-মেহদি মিরবাঘেরি। আশা করা হচ্ছে শিগগিরই সর্বোচ্চ নেতার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে তিনি জানান, এই প্রক্রিয়ার কিছু ‘প্রতিবন্ধকতা’ এখনও মেটানো বাকি রয়েছে। এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ সদস্য জানিয়েছিলেন, আগামী এক দিনের মধ্যেই পরবর্তী নেতা নির্বাচনের জন্য সদস্যরা বৈঠকে বসবেন।

ছবি: সংগৃহীত
ইরানি সংবাদমাধ্যমগুলো বলছে, পরিষদের দুই সদস্য আয়াতুল্লাহ মোহসেন হায়দারি আলেকাসির ও আহমদ আলমোলহোদা নিশ্চিত করেছেন, তারা উত্তরসূরি বেছে নিয়েছেন। আলমোলহোদা জানান, পরিষদের সচিবালয়ের প্রধান আয়াতুল্লাহ হাশেম হোসেইনি বুশেহরি এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন।

তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সশরীরে উপস্থিত হয়ে বৈঠক করা জরুরি কি না, তা নিয়ে সদস্যদের মধ্যে সামান্য মতভেদ রয়েছে। রোববার নূর-নিউজ কর্তৃক প্রকাশিত এক ভিডিওতে হায়দারি আলেকাসির বলেন, বর্তমান যুদ্ধকালীন পরিস্থিতিতে সশরীরে বৈঠক করা সম্ভব নয়। তিনি দূরবর্তী (রিমোট) বা লিখিত উপায়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দেন। তিনি যোগ করেন যে, এই অসাধারণ পরিস্থিতিতে পূর্ণাঙ্গ অধিবেশন ডাকা সম্ভব নয় এবং পরিষদের ওপর কোনো হামলা হলে তা শুধু ইরানের শত্রুদেরই লাভবান করবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মার্কিন ও ইসরাইলি হামলায় আয়াতুল্লাহ খামেনেইসহ বহু উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার নিহত হয়েছেন। গত মঙ্গলবার কোম শহরে পরিষদের একটি ভবনেও হামলা চালানো হয়।

আলেকাসির আরও জানান, পরবর্তী নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রয়াত খামেনির একটি উপদেশকে গুরুত্ব দেয়া হয়েছে। উপদেশটি ছিল, ইরানের শীর্ষ নেতাকে এমন হতে হবে যাকে ‘শত্রুরা ঘৃণা করবে’, প্রশংসা নয়। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, এমনকি স্বয়ং ‘মহা শয়তান’ (যুক্তরাষ্ট্র) তার নাম উল্লেখ করেছে।

ছবি: সংগৃহীত
উল্লেখ্য, কয়েক দিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামেনি ছেলে মোতজবা খামেনিকে একজন ‘অগ্রহণযোগ্য’ প্রার্থী হিসেবে অভিহিত করেন। ট্রাম্প গত বৃহস্পতিবার সতর্ক করে বলেন, তিনি এই ধরণের বিকল্প প্রত্যাখ্যান করবেন এবং ইরানের পরবর্তী নেতা নির্বাচনে তার ব্যক্তিগত সম্পৃক্ততা থাকা উচিত।

৫৬ বছর বয়সী মোতজবা খামেনেই যুদ্ধের শুরুতে তার বাবা নিহত হওয়ার সময় তেহরানে ছিলেন না। সরকারি কোনো পদে না থাকলেও বাবার দপ্তরের প্রভাবশালী কর্মকর্তা এবং রেভল্যুশনারি গার্ডসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তিনি দীর্ঘদিন ধরেই উত্তরসূরি হওয়ার দৌড়ে শীর্ষ তালিকায় রয়েছেন।

 
তবে ২০২২ সালে হিজাব বিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের তীব্র সমালোচনার লক্ষ্যবস্তু ছিলেন তিনি। ইরানের নিরাপত্তা বাহিনীর ওপর তার ব্যাপক প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়।

এআরএস
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর