মধ্যপ্রাচ্যে ড্রোন বিশেষজ্ঞ পাঠাচ্ছেন জেলেনস্কি

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে এই সম্পদ বা প্রযুক্তি বিনিময় ‘উভয়মুখী’ হতে পারে। খবর সিএনএন।

রোববার কিয়েভে, উপসাগরীয় অঞ্চলে ইরানের ড্রোন মোকাবিলায় ইউক্রেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সাহায্য করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে ইউক্রেনীয় নেতা এই মন্তব্য করেন।


ইউক্রেনীয় সংবাদ সংস্থা ‘উনিয়ান’ এর প্রতিবেদন অনুযায়ী, ডাচ প্রধানমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, আগামী সপ্তাহে আমাদের বিশেষজ্ঞরা যখন সেখানে (মধ্যপ্রাচ্যে) পৌঁছাবেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সহায়তা করবেন; কারণ তারা তাদের নিজস্ব অভিজ্ঞতা ও সক্ষমতা নিয়ে যাচ্ছেন।

গত বুধবার জেলেনস্কি জানিয়েছিলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের নেতা এবং যুক্তরাষ্ট্র ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সাহায্য চেয়েছে। উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার অন্যতম প্রধান হাতিয়ার হয়ে উঠেছে এই ড্রোন।


কিয়েভের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, বর্তমান সংঘাতের প্রেক্ষাপটে ড্রোন প্রতিরোধের কারিগরি জ্ঞান তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বিনিময় করতে পারেন।যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা মিসাইল পাওয়ার প্রতি ইঙ্গিত করে জেলেনস্কি বলেন, যদি আমরা নির্দিষ্ট কিছু সম্পদ বৃদ্ধির কথা বলি, তবে আমরা চাই এটি যেন একটি ‘উভয়মুখী রাস্তা’ হয়।

তিনি আরও যোগ করেন, আপনারা জানেন আমাদের কোন কোন সম্পদের অভাব রয়েছে, আর আমরাও বুঝি উপসাগরীয় দেশগুলোর কোন সম্পদের প্রয়োজন।

এআরএস
বিশ্ব রাজনীতি আর অর্থনীতির আকাশে এক ঘনীভূত কালো মেঘের বার্তা নিয়ে হাজির হয়েছেন চায়নিজ-কানাডিয়ান অধ্যাপক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়েকিন। ইন্টারনেটে যিনি 'চীনের নস্ট্রাডামাস’ নামে ব্যাপকভাবে...
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
আমেরিকা ও ইসরাইলের দফায় দফায় হামলা এবং নৌ-অবরোধের মধ্যেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানি এক ঘণ্টার জন্যও বন্ধ হয়নি বলে দাবি করেছেন দেশটির পেট্রোলিয়াম মন্ত্রী মহসিন পাকনেজাদ। একই সঙ্গে ধ্বংসপ্রাপ্ত...
ইরানের জ্বালানি অবকাঠামো ও তেল ট্যাঙ্কারে যে কোনো মার্কিন হামলার জবাবে সমান ও সমপরিমাণ পাল্টা আঘাত হানার স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। মধ্যপ্রাচ্য...
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সারা বাংলাদেশের হাটে-মাঠে গিয়ে তরুণ সমাজকে সংগঠিত করেছেন তিনি। যার ফলশ্রুতিতে আজকের এই বিএনপি...
রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুই রাউন্ড তাজা কার্তুজসহ দুই মামলার আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে আবেগাপ্লুত হয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।...
দেশে ক্রমবর্ধমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে পরীক্ষামূলকভাবে নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগীদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর