ইসরাইলের হাইফা শোধনাগারে ইরানের ড্রোন হামলা

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:১৬ পিএম

ইরানের ওপর চালানো হামলার পাল্টা জবাব হিসেবে ইসরাইলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী হাইফায় বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনাবাহিনী। মঙ্গলবার, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানি বিমান বাহিনীর ড্রোনগুলো হাইফার একটি তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি সংরক্ষণাগারে সফলভাবে আঘাত হেনেছে।

ইরানের সেনাবাহিনীর ২০তম ইশতেহারে বলা হয়েছে, সম্প্রতি ইরানের নিজস্ব তেলের রিজার্ভ লক্ষ্য করে ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের সরাসরি প্রতিক্রিয়া হিসেবে এই ‘স্পেশাল অপারেশন’ চালানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, ইরানের জ্বালানি ভাণ্ডারে হামলার উপযুক্ত জবাব দিতে বিমান বাহিনীর বীর সেনানীরা বিস্ফোরক ভর্তি ড্রোন দিয়ে হাইফার তেল ও গ্যাস শোধনাগার এবং জ্বালানি ডিপোতে হামলা চালিয়েছে।

ইরানি সেনাবাহিনীর দাবি অনুযায়ী, এই হামলায় হাইফার জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র এবং ‘শিশু হত্যাকারী’ ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে এই লড়াই চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত অব্যাহত থাকবে।

সামরিক বিশ্লেষকদের মতে, হাইফার মতো একটি সুরক্ষিত শিল্পাঞ্চলে ড্রোন পৌঁছানো ইসরাইলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এবং বৈশ্বিক তেলের বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

 
তেহরানের এই সরাসরি হামলার পর ইসরাইল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই হামলার জেরে ইসরাইল পাল্টা বড় কোনো পদক্ষেপ নিতে পারে, যা পুরো অঞ্চলকে একটি ভয়াবহ পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে।

এআরএস
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর