বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা, ধ্বংস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০৩:০৮ পিএম

ইরান ও মার্কিন-ইসরাইল যুদ্ধের আগুন এবার আরও তীব্রভাবে ছড়িয়ে পড়ল ইরাকের মাটিতে। শনিবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে শক্তিশালী মিসাইল হামলা চালানো হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স ও আল জাজিরা জানিয়েছে, এই হামলায় দূতাবাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ ধ্বংস হয়ে গেছে।

নিরাপত্তা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মিসাইলটি বাগদাদের অত্যন্ত সুরক্ষিত ‘গ্রিন জোন’-এর ভেতরে মার্কিন দূতাবাসের সীমানায় আঘাত হানে। বিশেষ করে দূতাবাসের ভেতর অবস্থিত একটি হেলিপ্যাড লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলার পরপরই দূতাবাসের চত্বর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যায়, যার বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মার্কিন দূতাবাসের পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

আল জাজিরার প্রতিবেদক মাহমুদ আবদেলওয়াহেদ জানিয়েছেন, ইরাকের ইরান-ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো আগে থেকেই মার্কিন স্থাপনায় হামলার হুমকি দিয়ে আসছিল। বিশেষ করে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেইকে হত্যার প্রতিশোধ নিতেই তারা মরিয়া হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত শুক্রবার এই গোষ্ঠীগুলো চাঞ্চল্যকর ঘোষণা দেয়। তারা জানায়, ইরাকে অবস্থানরত মার্কিন কূটনৈতিক কর্মকর্তার খোঁজ দিতে পারলে ১ লক্ষ ডলার পুরস্কার দেয়া হবে। এর ফলে অনেক মার্কিন কর্মী বর্তমানে নিরাপত্তার খাতিরে সাধারণ মানুষের ঘরবাড়িতে আশ্রয় নিচ্ছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবারের এই হামলাটি ছিল গত দুদিনের মধ্যে দ্বিতীয় বড় আক্রমণ। কাকতালীয়ভাবে, দূতাবাসের এই হামলার ঠিক কিছুক্ষণ আগেই ইরাকের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর ওপর দুটি হামলা চালানো হয়। সেখানে গোষ্ঠীটির একজন ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিসহ’ দুই সদস্য নিহত হন। ধারণা করা হচ্ছে, কাতায়েব হিজবুল্লাহর ওপর হামলার পাল্টা জবাব দিতেই দূতাবাসে এই মিসাইল ছোঁড়া হয়েছে।

২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাক একটি ছায়া যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। একদিকে ইরান-পন্থী গোষ্ঠীগুলো মার্কিন ঘাঁটি ও দূতাবাসে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ওই গোষ্ঠীগুলোর গোপন আস্তানায় বোমা বর্ষণ করছে।

গত শুক্রবারই মার্কিন দূতাবাস ইরাকের জন্য ‘লেভেল-৪’ নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। সেই সতর্কবার্তায় বলা হয়েছিল যে, ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলো যেকোনো সময় মার্কিন নাগরিক ও স্বার্থের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে। শনিবারের এই হামলা সেই আশঙ্কারই প্রতিফলন।

এআরএস
ইরানের সাথে সাম্প্রতিক সামরিক সংঘাতের পূর্বে এবং যুদ্ধকালীন সময়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরিয়ে নেয়া মার্কিন কূটনীতিকদের পুনরায় নিজ নিজ দূতাবাসে ফিরিয়ে আনার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে ৯২টি বা এমনকি ২০০-৩০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, এমন প্রতিবেদন নাকচ করেছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
হিমালয় পর্বতমালায় ভয়াবহ হিমবাহ ধসের এক সপ্তাহ পেরিয়ে গেলেও চীন-নেপাল সীমান্তজুড়ে স্বজনহারা মানুষের হাহাকার আর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপালে এখন পর্যন্ত ১,১১৪ জনের মরদেহ উদ্ধার করা...
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর