মার্কিন গুন্ডামির কাছে মাথা নত করবে না ইরান: পেজেশকিয়ান

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:৫৮ পিএম

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন যে, ইরান কোনোভাবেই মার্কিন ও ইসরাইলি ‘গুন্ডামি’ বা জবরদস্তির কাছে মাথা নত করবে না। ওয়াশিংটন ও তেল আবিবকে আধুনিক যুগের 'মধ্যযুগীয় বর্বর' হিসেবে অভিহিত করে তিনি বিশ্ববাসীকে এই আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

যুদ্ধের দামামায় যখন মধ্যপ্রাচ্য প্রকম্পিত, তখন তেহরান থেকে গর্জে উঠলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় জানান, ইরান এই বর্বরোচিত যুদ্ধ শুরু করেনি, কিন্তু আত্মরক্ষা কীভাবে করতে হয় তা তেহরানের খুব ভালো করেই জানা আছে।

পেজেশকিয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাথে তাঁর সাম্প্রতিক আলাপের প্রসঙ্গ টেনে বলেন, এই নিষ্ঠুর যুদ্ধের সূচনাকারী ইরান নয়। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান যাতে তারা মার্কিন-ইসরাইলি এই নগ্ন আগ্রাসনের নিন্দা জানায় এবং অপরাধীদের আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের বিরুদ্ধে কড়া সতর্কতা জারি করেছেন। তিনি বলেন, প্রতিবেশীদের সাথে তেহরানের সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে এই ঘাঁটিগুলো থেকে ইরানের ওপর হামলা চালানো হচ্ছে। তিনি সাফ জানান, জায়নবাদী ও আমেরিকানদের এই আগ্রাসনকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যে কোনোভাবেই শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব নয়।

পেজেশকিয়ান এই যুদ্ধকে সম্পূর্ণ মিথ্যা তথ্যের ওপর ভিত্তি করে শুরু হওয়া একটি ‘সম্প্রসারণবাদী ষড়যন্ত্র’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি একে একবিংশ শতাব্দীতে মধ্যযুগীয় কাজ বলে ধিক্কার জানান। তাঁর মতে, যতক্ষণ পর্যন্ত ইরানের মাটিতে আর কোনো হামলা হবে না, এমন নিশ্চয়তা পাওয়া না যাচ্ছে, ততক্ষণ শান্তির কথা বলা অর্থহীন।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল উস্কানি ছাড়াই ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যার মাধ্যমে এই যুদ্ধের সূচনা করে। এরপর থেকেই ইরান বৈধ আত্মরক্ষার অংশ হিসেবে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এই বক্তব্য প্রমাণ করে, তেহরান এখন কোনো প্রকার আপসের মুডে নেই। একদিকে পশ্চিমা শক্তিগুলোর কাউকে রেহাই না দেওয়ার হুমকি, অন্যদিকে ইরানের বিন্দু পরিমাণ ছাড় না দেওয়ার' অনড় অবস্থান- সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে এখন চরম অনিশ্চয়তার মেঘ।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর