হরমুজ সংকট: ন্যাটো মিত্রদের ‘অকৃতজ্ঞ’ বললেন ট্রাম্প

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ০৫:০৬ পিএম

হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করতে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে আশানুরূপ সহযোগিতা না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের মোট অপরিশোধিত তেলের ২০ শতাংশেরও বেশি এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে।

সোমবার, ট্রাম্প জানান, অনেক দেশ আমাকে বলেছে তারা সহযোগিতার জন্য এগিয়ে আসছে। তবে তিনি জনসমক্ষে কোনো দেশের নাম উল্লেখ করেননি। তিনি আক্ষেপ করে বলেন, কিছু দেশ বেশ উৎসাহী, আবার অনেক দেশ যাদের আমরা বছরের পর বছর ভয়াবহ বহিঃশত্রুর হাত থেকে রক্ষা করেছি, তারা তেমন উৎসাহ দেখাচ্ছে না। উৎসাহের এই মাত্রাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ।


বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজকে পাহারা দেয়া বা কোনো অভিযানে অংশ নেয়া অত্যন্ত ‘বিপজ্জনক’ হতে পারে। বিশেষ করে ইউরোপীয় নেতারা এমন কোনো পদক্ষেপ নিতে নারাজ, যা তাদের ইরানের সাথে এক ব্যাপক যুদ্ধে জড়িয়ে ফেলবে। কারণ, তারা ইরানের ওপর মার্কিন-ইসরাইলি এই আক্রমণকে শুরু থেকেই ‘অবৈধ’ এবং জাতিসংঘের অনুমোদনহীন হিসেবে বিবেচনা করছেন।

জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্য ইতিমধ্যে এই অভিযানে যুক্ত হতে অস্বীকার করেছে। ট্রাম্প যুক্তরাজ্যের ওপর বিশেষভাবে ‘বিস্ময়’ ও ‘অসন্তোষ’ জানিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে ট্রাম্প বলেন, আমি তাকে বলেছি, সিদ্ধান্তের জন্য আপনার টিমের সাথে বসার দরকার নেই। আপনি প্রধানমন্ত্রী, আপনি নিজেই সিদ্ধান্ত নিন, আমাদের সহযোগিতার জন্য মাইন-সুইপার পাঠাবেন কি না।

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্র যেহেতু ন্যাটোর সিংহভাগ অর্থায়ন করে এবং ইউক্রেনকেও রাশিয়ার হাত থেকে বাঁচাতে বিপুল অর্থ দিচ্ছে, তাই ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়ন) ওয়াশিংটনের কাছে ঋণী। তিনি দম্ভোক্তি করে বলেন, পুতিন আমাদের ভয় পান, কিন্তু ইউরোপকে তিনি পাত্তাই দেন না। সত্যি বলতে আমাদের কাউকে প্রয়োজন নেই। আমি শুধু দেখতে চাইছিলাম সংকটের সময় মিত্ররা পাশে থাকে কি না।


‘
এটি তাদের এলাকা’

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের দুই সপ্তাহ পার হওয়ার পর ইরান বর্তমানে এই সামুদ্রিক পথটি কার্যকরভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে, যার প্রভাব পড়ছে বিশ্বজুড়ে তেলের পাম্পগুলোতে। ট্রাম্পের যুক্তি, আমি দেশগুলোকে তাদের নিজেদের এলাকা রক্ষা করতে বলছি। তাদের উচিত সাহায্য করা। আমরা তো সেখানে না থাকলেও পারি, কারণ আমাদের প্রচুর তেল আছে।

গোয়েন্দা ব্যর্থতা ও ক্ষয়ক্ষতির খতিয়ান

ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালীকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে তা তিনি জানতেন, কিন্তু কেন তা প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হয়নি তার কোনো ব্যাখ্যা দেননি। অন্যদিকে, উপসাগরীয় মিত্রদের ওপর ইরানের পাল্টা হামলার তীব্রতা ট্রাম্পের ধারণার বাইরে ছিল। তিনি স্বীকার করেন, কাতার, সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতে ইরানের হামলা ছিল অভাবনীয়। আমরা স্তব্ধ হয়ে গিয়েছি।


এখন পর্যন্ত কুয়েতে সর্বোচ্চ প্রাণহানির খবর পাওয়া গেছে। সেখানে ৬ জন মার্কিন সৈন্য ও ৪ জন কুয়েতি সৈন্যসহ মোট ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে এক ইরানি শিশুও রয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইরানিরা চুক্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে কথা বলতে চায়, যদিও ইরান প্রকাশ্যে কোনো আলোচনার কথা অস্বীকার করেছে এবং পূর্বশর্ত পূরণ না হওয়া পর্যন্ত আলোচনার টেবিলে না বসার ঘোষণা দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর