ট্রাম্পের হুমকির দাঁতভাঙা জবাব দেয়া হবে: কালিবাফ

আপডেট : ৩১ মার্চ ২০২৬, ০৭:১০ পিএম

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের উস্কানিমূলক পদক্ষেপের কঠোর ও দাঁতভাঙা জবাব দেবে ইরানি জাতি।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বিবৃতিতে কালিবফ ট্রাম্পের বারবার দেওয়া চরমপত্রের (আল্টিমেটাম) কঠোর সমালোচনা করেন। উল্লেখ্য, ট্রাম্প সম্প্রতি হুমকি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি কৌশলগত ‘হরমুজ প্রণালী’ পূর্ণাঙ্গভাবে খুলে না দেয়, তবে দেশটির বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং জল শোধনাগারগুলো ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হবে। একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং ‘অর্থনৈতিক ব্ল্যাকমেইল’ হিসেবে অভিহিত করেছেন কলিবফ।

কালিবফ বলেন, শত্রুরা তাদের ইচ্ছাকে ‘খবর’ হিসেবে প্রচার করছে এবং একই সাথে আমাদের জাতিকে হুমকি দিচ্ছে। এটি তাদের একটি মস্ত বড় ভুল। তারা যদি একটি আঘাত করে, তবে বিনিময়ে তাদের অনেকগুলো আঘাত সইতে হবে।

পার্লামেন্ট স্পিকার দৃঢ় আত্মবিশ্বাসের সাথে জানান, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতবা খামেনির বিজ্ঞ নেতৃত্বে ইরানি জনগণ যেকোনো আগ্রাসীকে তাদের দুঃসাহসিকতার জন্য অনুতপ্ত হতে বাধ্য করবে। তিনি স্পষ্ট করে দেন, ইরান তার বৈধ অধিকার পুনরুদ্ধার করতে বদ্ধপরিকর।

কলিবফের মতে, ট্রাম্পের এই হুঙ্কার মূলত এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যার লক্ষ্য বিশ্ব জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করা এবং মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের কৌশলগত ব্যর্থতা ঢাকা দেওয়া।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বিমান হামলায় ইরানের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ও কমান্ডার নিহত হওয়ার পর থেকে এই সংঘাতের নতুন পর্যায় শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী প্রতিদিন পশ্চিম এশিয়া অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি অধিকৃত ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।

একই সাথে, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় এবং নিরাপত্তার খাতিরে শত্রুভাবাপন্ন দেশগুলোর তেল ও গ্যাসবাহী ট্যাঙ্কারের জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। কলিবফের এই বক্তব্য শত্রুপক্ষকে একটি পরিষ্কার বার্তা দিচ্ছে, অপ্রতিরোধ্য মার্কিন-জায়নবাদী আগ্রাসনের যুগ শেষ হয়ে গেছে এবং যে কোনো ভুল হিসাব-নিকাশ তাদের কেবল চরম পরাজয় ও একাকীত্বের দিকেই ঠেলে দেবে।

তথ্যসূত্র: প্রেস টিভি

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর