ইরানের বিধ্বংসী ‘টুইন লঞ্চার’ হামলায় দিশেহারা ইসরাইল

৩০টি লক্ষ্যবস্তু লণ্ডভণ্ড, যুদ্ধের নতুন ধাপ শুরু

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম

মার্কিন-ইসরাইলি আগ্রাসনের জবাবে ইরান তার সামরিক অভিযানে এক নজিরবিহীন ও শক্তিশালী মোড় নিয়েছে। মঙ্গলবার ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রথমবার তাদের অত্যাধুনিক ‘টুইন মিসাইল লঞ্চার’ ব্যবহার করে ইসরাইলের ভেতরে ব্যাপক হামলা চালিয়েছে। আইআরজিসি এই আক্রমণকে তাদের প্রতিশোধমূলক অভিযানের একটি ‘নতুন পর্যায়’ হিসেবে বর্ণনা করেছে। খবর প্রেস টিভি।


বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, এই উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা ইসরাইলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলীয় অঞ্চলের ৩০টিরও বেশি পয়েন্টে নির্ভুলভাবে আঘাত হেনেছে। হামলার তালিকায় ছিল তেল আবিব, ঋষভ লেতজিওন, পেতাহ তিকভা ও বিয়ার শেভার মতো শহর ও বাণিজ্যিক কেন্দ্রগুলো। এই অভিযানে ‘খায়বার-শেকান’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতার জন্য পরিচিত।

আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মজিদ মুসাভি সামাজিক মাধ্যম আপস্ক্রোলে একটি ভিডিও পোস্ট করে এই নতুন সমর কৌশলের ঘোষণা দেন। তিনি বলেন, ফাতেহ এবং খায়বার-শেকান ক্ষেপণাস্ত্রের নতুন টুইন লঞ্চার ব্যবহারের মাধ্যমে যুদ্ধের নতুন ধাপ শুরু হলো। এর ফলে আগের তুলনায় হামলার তীব্রতা দ্বিগুণ হয়ে গেল। আইআরজিসি স্পষ্ট করেছে, এটি তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর ৯৯তম ঢেউ বা ওয়েভ।


ইরানি বাহিনী এক বিবৃতিতে দখলদার ইসরাইলিদের সতর্ক করে বলেছে, তাদের সব কারখানা, অবকাঠামো এবং সামরিক কেন্দ্রগুলো এখন ইরানের নিশানায় রয়েছে। সাধারণ নাগরিকদের প্রাণহানি এড়াতে অবিলম্বে এই কেন্দ্রগুলোর আশেপাশ থেকে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে ইরান পুনরায় জোর দিয়ে বলেছে, তারা কখনোই বেসামরিক লক্ষ্যবস্তুতে আগে হামলা চালায় না, কিন্তু শত্রুর ‘জঘন্য অপরাধের’ জবাবে তারা এখন আরও কঠোর প্রতিশোধ নিতে বাধ্য হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল কোনো উস্কানি ছাড়াই ইরানের ওপর হামলা চালিয়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যা করে। সেই নজিরবিহীন হত্যাকাণ্ডের পর থেকেই ইরান এই বিশাল আকারের প্রতিশোধমূলক অভিযান শুরু করে। বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটি এবং ইসরাইলি ভূখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের অবিরাম বর্ষণ চলছে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে এক চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে।

এআরএস
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
যুক্তরাষ্ট্র যদি গত জুনের সমঝোতা চুক্তিতে তাদের দেয়া প্রতিশ্রুতিতে ফিরে আসে, তবে ইরানও সঙ্গে সঙ্গে পাল্টা পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার কিরগিজস্তানের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
আমেরিকা ও ইরানের মধ্যে কয়েক সপ্তাহের আপেক্ষিক সামরিক নীরবতার পর সোমবার মধ্যরাতে আবারও সরাসরি সামরিক সংঘাত ছড়িয়ে পড়েছে। হরমুজ প্রণালীতে মাইনিং (মাইন স্থাপন)চেষ্টাকে কেন্দ্র করে উভয় দেশ এক মাসেরও...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অপরাধ এবং বিশৃঙ্খলার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কোনো অপরাধীকে সুরক্ষা বা অনুকম্পা দেয়া হবে না।
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর