মার্কিন ও ইরানি প্রতিনিধিদের সঙ্গে শাহবাজের ম্যারাথন বৈঠক

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম

দীর্ঘ প্রতীক্ষিত এবং অত্যন্ত স্পর্শকাতর আমেরিকা-ইরান শান্তি আলোচনার প্রাক্কালে শনিবার ইসলামাবাদের প্রধানমন্ত্রীর বাসভবনে এক ব্যস্ত কূটনৈতিক তৎপরতা লক্ষ্য করা গেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ আলাদাভাবে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এই আলোচনার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটানো এবং দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সরাসরি সংলাপের পথ প্রশস্ত করা।


পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কূটনৈতিক অঙ্গনে বইছে এক উত্তপ্ত হাওয়া। চলমান মধ্যপ্রাচ্য সংঘাত নিরসনে এবং আমেরিকা-ইরানের মধ্যে বরফ গলাতে এখন বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে পাকিস্তান । দীর্ঘ ছয় সপ্তাহ ধরে চলা ইরান যুদ্ধের অবসান ঘটাতে ইসলামাবাদের এই মধ্যস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

দিনের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। মার্কিন এই দলে বিশেষ দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারও উপস্থিত ছিলেন।

পাকিস্তানের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভি। যদিও এই রুদ্ধদ্বার বৈঠকের সরাসরি মিডিয়া কাভারেজ ছিল না, তবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা এবং যুদ্ধের অবসানই প্রাধান্য পেয়েছে।


মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বসার ঠিক আগেই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজে মতে, এই বৈঠকটি ছিল মূলত মার্কিন পক্ষের সঙ্গে সম্ভাব্য সরাসরি আলোচনার একটি প্রস্তুতিমূলক পর্যায়।

পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে উভয় পক্ষের মধ্যে সেতুবন্ধন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। শাহবাজ শরিফ উভয় পক্ষের গঠনমূলক মানসিকতার প্রশংসা করেছেন এবং আশা প্রকাশ করেছেন, এই আলোচনা দীর্ঘমেয়াদী আঞ্চলিক শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে।

বিকেলের দিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা থাকলেও পরিস্থিতি এখনো কিছুটা অনিশ্চিত। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে জানানো হয়েছে, সরাসরি বৈঠকে বসার ব্যাপারে তারা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তারা বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থানের চুলচেরা বিশ্লেষণ করছেন। যদি শেষ পর্যন্ত আলোচনা শুরু হয়, তবে তা এক দিনের সংক্ষিপ্ত ইভেন্ট হিসেবে পরিকল্পিত হয়েছে। মূলত দিনের প্রতিটি মুহূর্তের কূটনৈতিক মোড় এবং উভয় পক্ষের নমনীয়তার ওপরই এই আলোচনার ভাগ্য নির্ভর করছে।


মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের নতুন উচ্চতা:
ইরান যুদ্ধের ষষ্ঠ সপ্তাহে এসে পাকিস্তান যেভাবে একটি গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে আবির্ভূত হয়েছে, তা দেশটির আন্তর্জাতিক ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ জে.ডি. ভ্যান্স এবং জ্যারেড কুশনারের মতো ব্যক্তিদের এই প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ আলোচনার গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ইসলামাবাদের এই কূটনৈতিক লড়াইয়ের ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা এবং রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। এখন সবার নজর বিকেলের সেই মাহেন্দ্রক্ষণের দিকে, যেখানে আমেরিকা ও ইরান সরাসরি একই টেবিলে বসে কি না।

তথ্যসূত্র: সিএনএন-আল জাজিরা-দ্য ডন

 

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর