তেহরানকে দ্রুত চুক্তিতে আসার আহবান জানালেন ট্রাম্প

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫১ পিএম

ইরানের সঙ্গে দুই মাসের যুদ্ধে বিশ্ব অর্থনীতির পাশাপাশি ঘরোয়া জীবনযাত্রার ব্যয় আকাশমুখী হওয়ায় এখন বড় ধরনের চাপের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরও তিনি ইরানকে কাবু করতে হরমুজ প্রণালীতে অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ বজায় রাখার প্রস্তুতি নিতে পেন্টাগনকে নির্দেশ দিয়েছেন। এই খবরের সঙ্গে বিশ্ব জ্বালানির বাজার আবারও টালমাটাল হয়ে পড়েছে।

এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে দীর্ঘমেয়াদী অবরোধের সম্ভাব্য প্রভাব কাটিয়ে ওঠার বিষয়ে শীর্ষস্থানীয় তেল কোম্পানিগুলোর সাথে আলোচনা করেছেন। একই সঙ্গে তিনি তেহরানকে দ্রুত একটি চুক্তিতে আসার আহ্বান জানিয়ে 'শিগগিরই বুদ্ধিমান হওয়ার' পরামর্শ দিয়েছেন।


মঙ্গলবার হোয়াইট হাউসে তেল খাতের নির্বাহীদের সাথে ট্রাম্পের এই বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো যখন দুই দেশের সংঘাত নিরসনে কয়েক দিনের স্থবিরতা বিরাজ করছে। ইরানকে আলোচনার টেবিলে বাধ্য করতে এবং হরমজ প্রণালী পুনরায় খুলে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র বর্তমানে নৌ-অবরোধের মাধ্যমে ইরানের তেল রপ্তানি বন্ধ করার চেষ্টা করছে।

এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে মার্কিন গ্রাহকদের ওপর যেন নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করতেই এই বৈঠক। এদিকে, অবরোধ দীর্ঘায়িত হওয়ার খবরে বিশ্ববাজারে তেলের দাম প্রায় চার শতাংশ বেড়ে গেছে এবং ব্রেন্ট ক্রুড অয়েলের দাম গত এক মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।


ইরানের অর্থনীতিতে ধস:
যুদ্ধের প্রভাবে ইরানের অর্থনীতি চরম বিপর্যয়ের মুখে পড়েছে। বুধবার ইরানের মুদ্রা 'রিয়াল'-এর মান মার্কিন ডলারের বিপরীতে রেকর্ড সর্বনিম্ন ১,৮১০,০০০-এ নেমে এসেছে। গত দুই দিনেই মুদ্রার মান কমেছে প্রায় ১৫ শতাংশ। মুদ্রাস্ফীতির হারও আকাশচুম্বী, যা বর্তমানে প্রায় ৬৫.৮ শতাংশে দাঁড়িয়েছে। যদিও ইরানি কর্মকর্তারা দাবি করেছেন যে বিকল্প বাণিজ্য পথ ব্যবহার করে তারা এই অবরোধ মোকাবিলা করতে সক্ষম, তবে মুদ্রার এই ব্যাপক পতন সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিচ্ছে।

পরমাণু ইস্যু ও কূটনৈতিক অচলাবস্থা: ট্রাম্পের প্রধান শর্ত হলো ইরানকে পরমাণু কর্মসূচি নিয়ে শুরুতেই আলোচনা করতে হবে। বিপরীতে ইরান প্রস্তাব দিয়েছে যে, আগে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি এবং জাহাজ চলাচল সংক্রান্ত বিবাদ মেটাতে হবে, এরপর পরমাণু ইস্যু নিয়ে আলোচনা হবে।

ট্রাম্প তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে একটি বিতর্কিত ছবি শেয়ার করে হুঁশিয়ারি দিয়েছেন যে ইরান জানে না কীভাবে অ-পারমাণবিক চুক্তিতে সই করতে হয়। ইরান অবশ্য বরাবরই দাবি করে আসছে যে তাদের পরমাণু কর্মসূচি কেবল শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে।


ঘরোয়া চাপে ট্রাম্প:
ইরান যুদ্ধে বিপুল খরচ এবং তেলের দাম বেড়ে যাওয়ার কারণে নিজ দেশেও চাপের মুখে আছেন ডোনাল্ড ট্রাম্প। রয়টার্স/ইপসোস-এর সাম্প্রতিক জরিপ অনুযায়ী, তাঁর জনপ্রিয়তার হার কমে ৩৪ শতাংশে দাঁড়িয়েছে, যা এই মেয়াদে সর্বনিম্ন। অন্যদিকে, এশিয়ার দেশগুলো জ্বালানি সংরক্ষণে হিমশিম খাচ্ছে এবং ইউরোপীয় ইউনিয়নও ভর্তুকি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।

ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় পরিবর্তন এসেছে। শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মৃত্যুর পর ক্ষমতার নিয়ন্ত্রণ এখন মূলত কট্টরপন্থী রেভোলিউশনারি গার্ড কমান্ডারদের হাতে। এই জটিল পরিস্থিতিতে ইরান কি ট্রাম্পের ভাষায় 'বুদ্ধিমান' হয়ে চুক্তিতে ফিরবে, নাকি সংঘাত আরও দীর্ঘায়িত হবে, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।

আরবিএস
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি ক্যাটি জ্যাকারিয়ার পেশাগত যোগ্যতা নিয়ে যুক্তরাষ্ট্রে জোর বিতর্কের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার নিজের প্রথম সংবাদ সম্মেলনেই বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে রীতিমতো...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর