বাংলায় গেরুয়া ঝড়, তামিলনাড়ুতে বিজয়ের ব্লকবাস্টার

আপডেট : ০৪ মে ২০২৬, ০৩:২৭ পিএম

পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনের ভোটগণনা শুরু হতেই রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের রদবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, দুই রাজ্যেই অভাবনীয় ফলাফল দেখা যাচ্ছে।

ভোটগণনা শুরু হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই প্রাথমিক ফলাফলগুলো ভারতের রাজনীতিতে নতুন সব সমীকরণের বার্তা দিতে শুরু করে। একদিকে তামিলনাড়ুতে সুপারস্টার বিজয় থালাপাতির নতুন দলের উত্থান, অন্যদিকে পশ্চিমবঙ্গে তৃণমূলের শক্ত ঘাঁটিতে বিজেপির বড়সড় লিড, সব মিলিয়ে এক টানটান উত্তেজনা বিরাজ করছে। তবে, আসাম ও কেরালায় কাঙ্খতি ফলাফলই পাওয়া যাচ্ছে।


তামিলনাড়ুর ২৩৪টি আসনের ভোটগণনায় সবচেয়ে বড় চমক হয়ে দাঁড়িয়েছে অভিনেতা বিজয়ের নতুন রাজনৈতিক দল 'তামিলনাড়ু ভেট্রি কাঝাগাম' (টিভিকে)। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজয়ের দল ১০৫টি আসনে এগিয়ে থেকে একক বৃহত্তম শক্তির পথে হাঁটছে।

অন্যদিকে, এআইএডিএমকে নেতৃত্বাধীন জোট ৮১টি আসনে এগিয়ে থেকে কড়া টক্কর দিচ্ছে। অবাক করার মতো বিষয় হলো, ক্ষমতাসীন ডিএমকে, কংগ্রেস ও ডিএমডিকে জোট বর্তমানে তৃতীয় স্থানে নেমে গেছে। বিজয়ের এই উত্থান তামিল রাজনীতির প্রথাগত দ্রাবিড়ীয় লড়াইয়ের সমীকরণ পুরোপুরি বদলে দিয়েছে।


অন্যদিকে, ২৯৪ আসনের পশ্চিমবঙ্গে প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ইতিমধ্যেই ম্যাজিক ফিগার অতিক্রম করে ১৯৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে। বিপরীতে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বর্তমানে ৯৭টির মতো আসনে লিড দিচ্ছে।

বাংলার এই নির্বাচন দুটি কারণে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এক, পশ্চিমবঙ্গ দীর্ঘকাল ধরে বিজেপির প্রভাব রুখে দিলেও এবারের ট্রেন্ডে গেরুয়া শিবিরের অভূতপূর্ব সাফল্য লক্ষ্য করা যাচ্ছে।


দুই, নির্বাচনের আগে নির্বাচন কমিশনের 'স্পেশাল ইনটেনসিভ রিভিশন' প্রক্রিয়ার মাধ্যমে প্রায় ৮৯ লক্ষ ভোটারের নাম বাদ পড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছিলেন। এই বাদ পড়া ভোটাররা রাজ্যের মোট ভোটদাতার প্রায় ১১.৬ শতাংশ, যা ২০২১ সালে তৃণমূলের জয়ের ব্যবধানের চেয়েও বেশি। এই ভোটার বাদ পড়ার বিষয়টি ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে।

গণনা এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এটুকু স্পষ্ট, ভোটাররা প্রথাগত রাজনীতির বাইরে নতুন কিছু খুঁজছেন। তামিলনাড়ুতে বিজয়ের জনপ্রিয়তা যেমন রাজনৈতিক সাফল্যে রূপান্তর হচ্ছে, তেমনি পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির শক্তিশালী অবস্থান রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির জন্য এক নতুন মোড়। এখন দেখার বিষয়, চূড়ান্ত ফল ঘোষণার পর এই ট্রেন্ডগুলো হারজিতের সমীকরণে কতটা স্থির থাকে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
ভারতের বাণিজ্যিক রাজধানী হিসাবে খ্যাত মুম্বাইয়ে এক রাজনৈতিক প্রতিবাদে অংশ নিয়ে চরম আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিকত্বধারী এই অভিনেতাকে ভারত ত্যাগের নির্দেশ দিয়ে...
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন একটি রিসোর্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। মেরিন ড্রাইভ সড়ক ঘেঁষা কাঠ ও বাঁশের তৈরি টুপটুপ রিসোর্টে লাগা এই আগুনে পুড়ে এখন পর্যন্ত ১০ জন...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর