আমিরাতে গোপন সফর নিয়ে কি মিথ্যা বলছেন নেতানিয়াহু?

আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:৫৬ পিএম

চলতি বছরের শুরুতে ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের উত্তাল দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতে এক গোপন সফর করেছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার তিনি নিজেই এই দাবি করেছেন। তাঁর মতে, আবুধাবির শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদের সাথে সেই বৈঠকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক 'ঐতিহাসিক মাইলফলক' অর্জিত হয়েছে। তবে, নেতানিয়াহুর এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়ে একে 'ভিত্তিহীন' বলে অভিহিত করেছে সংযুক্ত আরব আমিরাত।

জেরুজালেমের পুরাতন শহরের ওয়েস্টার্ন ওয়ালে স্মৃতি দিবসের এক অনুষ্ঠানে মোসাদ প্রধান ডেভিড বারনিয়া (বামে) এবং শিন বেত প্রধান ডেভিড জিনি    ছবি: সংগৃহীত
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, গত ২৬ মার্চ ওমান সীমান্তবর্তী মরুদ্যান শহর আল-আইনে দুই নেতার মধ্যে কয়েক ঘণ্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। নেতানিয়াহুর তৎকালীন মুখপাত্র জিভ আগন এই সফরের সত্যতা নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইসরাইলি প্রধানমন্ত্রীকে সেখানে 'রাজকীয় সম্মানে' ভূষিত করা হয়েছিল। তিনি দাবি করেন, শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই গাড়ি চালিয়ে নেতানিয়াহুকে বিমান থেকে প্রাসাদে নিয়ে গিয়েছিলেন। তবে, আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, ইসরাইলের সাথে তাদের সম্পর্ক শুধু 'আব্রাহাম অ্যাকর্ডস'-এর আওতায় প্রকাশ্যে পরিচালিত হয় এবং কোনো গোপন সমঝোতার প্রশ্নই ওঠে না।

নেতানিয়াহুর ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ ও মুখপাত্র জিভ আগমন জেরুজালেমের নেসেটে তার অফিসের বাইরে হাঁটছেন   ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর এই সফরের খবরের পাশাপাশি আরও চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, যুদ্ধের সময় ইসরাইলের দুই প্রধান গোয়েন্দা সংস্থা- মোসাদ এবং শিন বেতের প্রধানরা একাধিকবার আমিরাত সফর করেছেন। গত বুধবার ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক রিপোর্টে বলা হয়েছে, মোসাদ পরিচালক ডেভিড বার্নিয়া সামরিক সমন্বয়ের লক্ষ্যে অন্তত দুবার আমিরাতে গিয়েছেন। এছাড়া ইরান থেকে ধেয়ে আসা ড্রোন ও মিসাইল শনাক্তকরণ, তথ্য বিনিময় এবং লক্ষ্যবস্তু নির্ধারণে দুই দেশ নিবিড়ভাবে কাজ করেছে। উল্লেখ্য, চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, আমিরাতকে রক্ষায় ইসরায়েল সেখানে একটি 'আয়রন ডোম' ব্যাটারি এবং সেটি পরিচালনার জন্য সেনাও পাঠিয়েছে।

ওয়াশিংটনের হোয়াইট হাউসের সাউথ লনে আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষর অনুষ্ঠানে বাম দিক থেকে বসে আছেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী খালিদ বিন আহমেদ আল খলিফা, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান   ছবি: সংগৃহীত
নেতানিয়াহুর এই সফরের খবর জানাজানি হওয়ার পর তেহরান থেকে তীব্র প্রতিক্রিয়া এসেছে। ইরানের পক্ষ থেকে আব্বাস আরাগচি এক বার্তায় একে ইসরাইলের সাথে 'ক্ষমার অযোগ্য যোগসাজশ' বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে বলেন, ইসরাইলের সাথে হাত মিলিয়ে যারা বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের জবাবদিহি করতে হবে। অন্যদিকে, ২০২০ সালের আব্রাহাম অ্যাকর্ডসের পর এটিই ছিল নেতানিয়াহুর প্রথম আমিরাত সফর (যদি সত্য হয়), কারণ এর আগে ২০২২ ও ২০২৩ সালে নির্ধারিত সফরগুলো বিভিন্ন রাজনৈতিক উত্তেজনার কারণে বাতিল হয়ে গিয়েছিল।

১৪ মার্চ, ২০২৬: ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে একটি তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে  ছবি: সংগৃহীত
আমিরাতি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান বনাম যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সময় আমিরাতকে লক্ষ্য করে তেহরান প্রায় ৫৫০টি ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল এবং ২,২০০টিরও বেশি ড্রোন ছুড়েছে। এমনকি ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও বেশ কয়েকবার দেশটিতে হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতির কারণেই ইসরায়েলের সাথে আমিরাতের নিরাপত্তা সহযোগিতা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আবুধাবি এই গোপন সফরের কথা অস্বীকার করলেও, ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দুই দেশের সামরিক ও গোয়েন্দা সম্পর্কের ঘনিষ্ঠতা এখন আর গোপন কোনো বিষয় নয়। নেতানিয়াহুর এই ঘোষণা যেমন অভ্যন্তরীণ রাজনীতিতে তাঁর প্রভাব বৃদ্ধির চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, তেমনি আমিরাতের অস্বীকার মধ্যপ্রাচ্যের জটিল কূটনৈতিক ভারসাম্যেরই প্রতিফলন। তবে এই 'গোপন' সম্পর্কের রেশ আগামীর আঞ্চলিক ভূ-রাজনীতিতে কত বড় প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

এআরএস
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের এফজেড-১০৭৩ ফ্লাইটে মধ্যআকাশে ঘটে গেল এক রোমাঞ্চকর ও হাড়হিম করা ঘটনা! উড্ডয়নরত বিমানে আচমকা কুঠার হাতে মূল পাইলটের ওপর ঝাঁপিয়ে পড়েন বিমানটির কো-পাইলট। ১৭০ জনেরও বেশি যাত্রী...
দুবাই থেকে ইসরাইলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি যাত্রীবাহী বিমানে মাঝআকাশে ককপিটের ভেতরে দুই পাইলটের মধ্যে নজিরবিহীন ও রক্তক্ষয়ী মারামারির ঘটনা ঘটেছে! এই সহিংস গোলযোগের কারণে বিমানটি নিয়ন্ত্রণ...
আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনের মাত্র এক মাস আগে এক চাঞ্চল্যকর ও নজিরবিহীন কূটনৈতিক পদক্ষেপে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গোপনে সফর করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি...
নিষেধাজ্ঞা অমান্য করে রাজধানীর যন্তর মন্তরে প্রবেশ ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে গ্রেপ্তার হওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে দিল্লির কুখ্যাত তিহার জেলের...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস প্রেস সচিব কেটি জ্যাকারিয়া দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ দিনের মাথায় শুক্রবার তাঁর পদ থেকে অব্যাহতি পেয়েছেন। রয়টার্সের বরাতে এ তথ্য নিশ্চিত করা...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর