মাশহাদে চিরনিদ্রায় শায়িত ইরানের শহীদ নেতা খামেনি

আপডেট : ১০ জুলাই ২০২৬, ০৩:৫৪ এএম

অবারিত অশ্রু, প্রার্থনা আর গভীর শোকের আবহে অবশেষে শায়িত হলেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী, পবিত্র মাশহাদ শহরের অষ্টম শিয়া ইমাম, ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাঁকে সমাহিত করা হয়েছে। মৃত্যুর ১৩১ দিন পর খামেনিকে দাফন করা হয়। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটলো ইসলামি প্রতিরোধ ও সার্বভৌমত্বের এক দীর্ঘ ও ঐতিহাসিক অধ্যায়ের।


দাফনের আগে মাশহাদ শহর প্রত্যক্ষ করেছে মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম এক জানাজা ও শোকযাত্রা। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে মাশহাদের রাস্তায় নেমে এসেছিল লাখো মানুষের ঢল। কালো আর লাল পোশাকে পুরো শহর যেন রূপ নিয়েছিল এক বিশাল শোকের সাগরে।

নির্দোষ রক্তের বদলা নেওয়ার অঙ্গীকার এবং শাহাদাতের প্রতীক সম্বলিত লাল পতাকা হাতে ‘ইমাম রেজা এভিনিউ’-তে সমবেত হয়েছিলেন কোটি মানুষ। ভক্ত ও শোকার্তদের এই উপচে পড়া ভিড়ের কারণে কফিনবাহী গাড়িটি ইঞ্চি ইঞ্চি করে এগোচ্ছিল। ফলে বাধ্য হয়েই আয়োজক কমিটি সকালের নির্ধারিত দাফন অনুষ্ঠান পরিবর্তন করে বিকেলে সম্পন্ন করতে বাধ্য হয়।


শাহাদাত ও জাতীয় ঐক্যের নতুন জাগরণ:  
গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি যৌথ সামরিক আগ্রাসনের প্রথম দিনেই সপরিবারে শহীদ হন ৮৬ বছর বয়সী এই নেতা। তবে, পশ্চিমা শক্তি যে লক্ষ্য নিয়ে এই হামলা চালিয়েছিল, তা সম্পূর্ণ ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। খামেনেইর এই শাহাদাত ইরানকে দুর্বল করার পরিবর্তে দেশটিতে এক নজিরবিহীন জাতীয় ঐক্য এবং বৈপ্লবিক প্রতিরোধের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে, যা সীমান্ত পেরিয়ে পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে।


ঐতিহাসিক শোকযাত্রা- তেহরান থেকে কারবালা:  
গত শুক্রবার তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির মরদেহ যখন রাষ্ট্রীয় শ্রদ্ধার জন্য রাখা হয়, তখন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কূটনীতিবিদ এবং ধর্মীয় নেতারা সেখানে হাজির হন। এর মাধ্যমে ইরানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার পশ্চিমা চক্রান্ত পুরোপুরি ধূলিসাৎ হয়ে যায়।

গত সোমবার তেহরানের মূল সড়কগুলো বন্ধ করে দিয়ে লাখ লাখ মানুষ অংশ নেন কেন্দ্রীয় জানাজায়। পরের দিন মঙ্গলবার শোকযাত্রা পৌঁছায় শিয়া ইসলামি শিক্ষার প্রাণকেন্দ্র পবিত্র কোম শহরে। সেখানে জামকারান মসজিদে গ্র্যান্ড আয়াতুল্লাহ আবদুল্লাহ জাভাদি আমোলি জানাজার নামাজ পড়ান।


ইরানের গণ্ডি পেরিয়ে খামেনেইর কফিন নিয়ে যাওয়া হয় প্রতিবেশী রাষ্ট্র ইরাকে। পবিত্র নাজাফ শহরে ইমাম আলীর মাজার এবং কারবালায় ইমাম হোসেন ও হযরত আব্বাসের পবিত্র মাজারে যখন পতাকা-মোড়ানো কফিনগুলো নিয়ে যাওয়া হয়, তখন পুরো ইরাক যেন থমকে গিয়েছিল। লাখো ইরাকি নাগরিক এই মিছিলে অংশ নিয়ে ‘প্রতিরোধের অক্ষ’-এর অভেদ্য ভ্রাতৃত্বের জানান দেন।

মাশহাদে চিরনিদ্রায় প্রতিরোধ-সেনাপতি:  ইরাকের বিদায় পর্ব শেষে শহীদদের মরদেহ বিমানে করে মাশহাদের শহীদ হাশেমিনেজাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনা হয়। ইমাম রেজা মাজারের আজাদি ও ইনকিলাব চত্বরগুলো প্রয়াত নেতার বিশাল সব প্রতিকৃতিতে সাজানো হয়েছিল।


আয়াতুল্লাহ আলী খামেনির এই চিরবিদায়ের দিনে ইরানি জাতি তাদের গভীর শোককে এক নতুন প্রতিজ্ঞায় রূপান্তর করেছে। দাফন শেষ করে দেশটির সাধারণ মানুষ ও প্রশাসন যৌথভাবে অঙ্গীকার করেছে, প্রয়াত নেতার দেখিয়ে যাওয়া স্বাধীনতা, মর্যাদা এবং আপসহীন প্রতিরোধের পথ থেকে ইরান এক চুলও বিচ্যুত হবে না। সেই সঙ্গে তাঁকে হত্যার প্রতিশোধের জন্যও শপথ নেন ইরানিনা।

তথ্যসূত্র: তাসনিম নিউজ-তেহরান টাইমস

একাত্তর/এআরএস
ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দেশটির ট্রেজারি ডিপার্টমেন্টের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন নিষেধাজ্ঞার বিষয়টি...
ইরানি রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভি দাবি করেছেন, ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষমতা ও প্রভাবের মুখে টিকতে না পেরে যুক্তরাষ্ট্র তাদের বাহিনীকে সীমান্ত...
ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আলি আব্দুল্লাহি সোজা ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন যুদ্ধের পরিণতি হবে পুরো অঞ্চলের জন্য অত্যন্ত ভয়াবহ এবং বিধ্বংসী।
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক অবরোধ ও পাল্টা অবরোধের মুখে ইরানের তেল রপ্তানি কার্যত স্থবির হয়ে পড়ার মধ্যে পদত্যাগ করেছেন দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে ন্যাশনাল...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর