ট্রাম্পের মেয়াদ পর্যন্ত যুদ্ধ টানতে চায় ইরান!

আপডেট : ১৩ আগস্ট ২০২৬, ০৪:০৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত অর্থাৎ ২০২৯ সালের ২০ জানুয়ারি পর্যন্ত মার্কিন বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জেনারেল এবং ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অন্যতম বিশ্বস্ত সহযোগী মোহাম্মদ রেজা নকভি সাোজা জানিয়েছেন, ইরানে হামলা চালানোর পরিণতি যে কতটা মারাত্মক হতে পারে, বিশ্বকে সেই বার্তাই দিতে চায় তেহরান।

মার্কিন গণমাধ্যম ‘পিবিএস’-কে দেয়া বিরল সাক্ষাৎকারে জেনারেল নকভি বলেন, এই যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, আমাদের অভিজ্ঞতা তত বাড়বে। মার্কিন বাহিনীর বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, তার কোনো বাস্তব অভিজ্ঞতা আমাদের ছিলো না। তবে গত পাঁচ মাসের যুদ্ধে আমরা শিখতে পেরেছি কীভাবে তাদের মোকাবিলা করতে হয়।

ইরানের মূল লক্ষ্য কি ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধকে টেনে নেয়া, এমন প্রশ্নের জবাবে জেনারেল নকভি বলেন, শত্রু যেন ভবিষ্যতে কখনো আমাদের ওপর আক্রমণের সাহস না পায়, তার জন্য আমাদের এক শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে হবে। এর একটি উপায় হলো আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত এই ক্ষয়িষ্ণু যুদ্ধ চালিয়ে যাওয়া। এতে যে কেউ ভবিষ্যতে ইরানে হামলা করার কথা ভাবলে এর ভারী মাশুল সম্পর্কে সচেতন থাকবে।


গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানে যৌথ বিমান হামলা চালালে মধ্যপ্রাচ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়ে। সেই হামলায় তৎকালীন ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আলী খামেনিসহ শীর্ষ নেতৃত্বের অনেকে প্রাণ হারান। এর জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরাইলি সামরিক স্থাপনায় নজিরবিহীন হামলা শুরু করে ইরান।

যুক্তযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে আইআরজিসির এই কমান্ডার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তারা এই ভুল করে, তবে পরদিন সকালেই বিশ্বজুড়ে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি দখল হয়ে যাবে। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নয়, আজকের পৃথিবী জেগে উঠেছে। এমন জঘন্য অপরাধ কেউ মেনে নেবে না।

তবে ইরান নিজেরা পারমাণবিক বোমা তৈরি করবে কি না, তা নাকচ করে দিয়ে নকভি বলেন, আমাদের পারমাণবিক বোমার প্রয়োজন নেই। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে বিশ্ববাসীর হৃদয় জয় করাই হলো আমাদের আসল পারমাণবিক শক্তি। আমাদের রক্তপাতের প্রয়োজন নেই।

এ ছাড়া মার্কিনিদের প্রতি কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি বলেন, ‘আমেরিকার ধ্বংস হোক’ স্লোগানের অর্থ হলো সেই মার্কিন নেতৃত্বের পতন চাওয়া, যারা পরাশক্তি হওয়ার পর থেকে বিশ্বের ৭০টিরও বেশি দেশে আগ্রাসন চালিয়েছে।


ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর একক নির্ভরতার কথা অস্বীকার করে জেনারেল নকভি বলেন, আমরা শুধু ক্ষেপণাস্ত্র আর ড্রোনের ওপর ভরসা করে নেই, আমাদের আসল শক্তি হলো ঈমান। তবে, এটুকু নিশ্চিত থাকুন, এই যুদ্ধ যদি বহু বছর ধরেও চলে, শেষ দিন পর্যন্ত ইরানের রকেট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেই থাকবে। এমনকি যদি এমন কোনো দিন আসে যেদিন ইরানের একটি ক্ষেপণাস্ত্রও অবশিষ্ট থাকবে না, সেদিন আমরা আমেরিকার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে উঠব।

তিনি দাবি করেন, ইরান প্রতিদিন যে পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করে, তা উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রের চেয়েও অনেক বেশি।

এদিকে রয়টার্স জানিয়েছে, যুদ্ধ চিরতরে বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যস্থতা একেবারে স্থবির হয়ে পড়েছে। গত ১৭ জুন ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান একটি ১৪ দফার অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার মেয়াদ ছিল ৬০ দিন। তবে ৮ জুলাই ট্রাম্প চুক্তিটি ‘বাতিল’ ঘোষণা করেন এবং এক সপ্তাহ পর তেহরানও সমঝোতা স্মারকটি ‘স্থগিত’ করে।

যুক্তরাষ্ট্রের দাবি, কৌশলগত হোরমুজ প্রণালী খুলে দিতে ব্যর্থ হয়েছে ইরান। বিপরীতে তেহরানের অভিযোগ, মার্কিন প্রশাসন প্রতিশ্রুতি ভেঙেছে, বন্দর থেকে অবরোধ তুলেনি এবং ইরানের আটককৃত অর্থ ফেরত দেয়নি। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা পুরোপুরি বিশ বাঁও জলে তলিয়ে গেছে।

 

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর