মার্কিন রণতরীতে নিজেদের মধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত সাত নৌসদস্য

আপডেট : ১২ আগস্ট ২০২৬, ১০:০০ পিএম

ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক অভিযানে অংশ নেওয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্রুদের মধ্যে অভ্যন্তরীণ সংঘর্ষে অন্তত সাতজন নৌসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। সংঘর্ষে ছুরি ও ধারালো অস্ত্র ব্যবহার করা হয় বলে জানা গেছে।

বুধবার (১২ আগস্ট) ইরানের তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে প্রেস টিভি। 

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ সময় ধরে রণতরীটি মোতায়েন থাকায় ক্রুদের মধ্যে অসন্তোষ ও চাপ বাড়ছিল। পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপারের একজন উপদেষ্টা রণতরীটিতে গেলে উত্তেজনা আরও বেড়ে যায়।

ওই উপদেষ্টা ক্রুদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে দুয়োধ্বনি দেওয়া হয় এবং পানির বোতল ছোড়া হয় বলে প্রতিবেদনে বলে হয়েছে। পরে ক্রুদের মধ্যে সংঘর্ষ শুরু হলে তা সহিংস রূপ নেয়। একপর্যায়ে ছুরি ও অন্যান্য ধারালো অস্ত্র ব্যবহারের ঘটনায় সাতজন নিহত এবং কয়েকজন আহত হন।

প্রায় পাঁচ হাজার নাবিক ও মেরিন সদস্য রয়েছেন আব্রাহাম লিংকনে। দীর্ঘ সময় সমুদ্রে অবস্থান, খাবারের সংকট, লন্ড্রি সুবিধা বন্ধ থাকা এবং গোসলের স্থানে ছত্রাকের সমস্যাসহ নানা কারণে ক্রুদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

রণতরীটির ক্রুদের পরিবারের সদস্যরাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছেন। সান দিয়েগোতে সম্প্রতি প্রায় ২০০ পরিবারের সদস্য ভারপ্রাপ্ত মার্কিন নৌবাহিনী সচিব হাং কাওয়ের সঙ্গে বৈঠক করে দীর্ঘ মোতায়েন, মানসিক চাপ এবং দেশে ফেরার নির্দিষ্ট সময় না থাকার বিষয়ে অভিযোগ করেন।

আব্রাহাম লিংকন বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, রণতরীটি টানা ২০৮ দিন সমুদ্রে ছিল, যা আধুনিক সময়ে কোনো মার্কিন বিমানবাহী রণতরীর দীর্ঘতম ধারাবাহিক মোতায়েনগুলোর একটি।

এদিকে, রণতরীটিতে এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে সামনে এলো, যখন দীর্ঘ সামরিক মোতায়েন এবং ক্রুদের জীবনযাপন ও কর্মপরিবেশ নিয়ে মার্কিন সামরিক বাহিনীর ভেতরে উদ্বেগ বাড়ছে।

এর আগে আব্রাহাম লিংকনকে ঘিরে নিরাপত্তা ও সামরিক উত্তেজনার ঘটনাও ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে আরব সাগরে রণতরীটির দিকে এগিয়ে আসা একটি ইরানি ড্রোনকে মার্কিন যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার দাবি করে যুক্তরাষ্ট্র। মার্চে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস রণতরীটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করলেও পেন্টাগন তা প্রত্যাখ্যান করে।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে না পারে, তা নিশ্চিত করতে দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত ভূগর্ভস্থ গুরুত্বপূর্ণ কেন্দ্র পিকঅ্যাক্স মাউন্টেনে সামরিক হামলার ইঙ্গিত দিয়েছেন...
ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইরান-যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী যুদ্ধ যখন এক চরম অনিশ্চয়তায় দাঁড়িয়ে রয়েছে, ঠিক তখনই মার্কিন সামরিক বাহিনীর এক বিস্ফোরক পরিকল্পনা সামনে এসেছে। পারমাণিক বোমার বাইরে দেশটির হাতে...
বিশ্বের অন্যতম প্রধান ও স্পর্শকাতর জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সামরিক আধিপত্য বিস্তারের চরম ও বেপরোয়া লড়াই শুরু হয়েছে। ওয়াশিংটনের অনমনীয় অর্থনৈতিক অবরোধ এবং...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর