প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদীর বড়ো বার্তা, পাল্টা তোপ রাহুলের

আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১১:৪৭ এএম

তীব্র ছাত্র বিক্ষোভ এবং দেশটির সংসদে উত্তপ্ত বাক্যবিনিময়ের মধ্যেই ভারতের প্রশ্নপত্র ফাঁস নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বড়ো ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রশ্নপত্র ফাঁসের বিচার তরান্বিত করতে ‘ফাস্ট-ট্র্যাক’ আদালত গঠনের আশ্বাস দিয়েছেন তিনি। তবে তার এই বক্তব্যের পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদন জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আমাদের তরুণদের কল্যাণ ও ভবিষ্যতের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই।

তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতেই সরকার ফাস্ট-ট্র্যাক আদালত স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও কর্মকর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন। মোদী উল্লেখ করেন, অপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের নেওয়া একাধিক পদক্ষেপের অংশ এটি।

এর আগে মঙ্গলবার এনডিএ জোটের এক বৈঠকে প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ হিসেবে বর্ণনা করে কঠোর মন্তব্য করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই ক্ষোভ প্রকাশ করে পোস্ট করেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। মোদীকে অভিযুক্ত করে তিনি লেখেন, আমাদের যুবসমাজের ভবিষ্যৎ আপনিই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছেন। আপনি আমাদের শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ দখল ও ধ্বংসকে অনুমতি দিয়েছেন এবং উৎসাহিত করেছেন—এবং এর জন্য দায়ী প্রত্যেক ব্যক্তিকে রক্ষা করেছেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো জানিয়ে রাহুল গান্ধী বলেন, প্রথমত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করতে হবে, দ্বিতীয়ত শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে এবং তৃতীয়ত শিক্ষার্থীদের ওপর যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এর আগে বুধবার রাহুল গান্ধী দাবি করেছিলেন, গত ১০ বছরে ভারতে ১৫০টিরও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনো মামলাতেই কারও সাজা হয়নি।

প্রশ্নপত্র ফাঁস এবং সম্প্রতি রাজধানীতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের দমনপীড়নের ঘটনায় সংসদে প্রধানমন্ত্রীর কাছ থেকে স্পষ্ট বিবৃতি দাবি করছে বিরোধী দলগুলো। একইসঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোচ্চার বিরোধী দলসহ সিজেপি। বিরোধীরা জানিয়ে দিয়েছে, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনায় বসা সম্ভব নয়।

প্রধানমন্ত্রীর ঘোষণার পর সিজেপি-র পক্ষ থেকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি আবারও জানানো হয়েছে। অন্যদিকে, সরকার পক্ষ সংসদে এ নিয়ে আলোচনায় রাজি থাকলেও বিরোধীরা পদত্যাগের শর্ত দিয়ে বিতর্ক আটকে দিচ্ছে বলে পাল্টা অভিযোগ এনেছে।

একাত্তর/এসি
প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। এই পরিস্থিতিতে আন্দোলনরত ছাত্র ও ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র প্রতিনিধিদের...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে হাজার হাজার তরুণ শিক্ষার্থীর সংসদ ভবন অভিমুখে পদযাত্রা, কাঁদানে গ্যাস, টিয়ারশেল ও লাঠিচার্জে আহত শতাধিক বিক্ষোভকারী—বিজেপি সরকারের জন্য গত কয়েক...
ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে ভারতের দিল্লিতে অন্তত ১৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকার প্রভাব পড়েছে বিচারিক কর্মকাণ্ডেও। বহু আইনজীবী ও সুপ্রিম কোর্টের কর্মী সময়মতো আদালতে পৌঁছাতে না পারায় বিষয়টি সরাসরি...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবে রিয়াদ থেকে মক্কায় ওমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে প্রাইভেটকার দুর্ঘটনায় মা, ছেলে ও মেয়েসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।
শুধু পদত্যাগ নয়, পদত্যাগের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে (চুপ্পু) গ্রেপ্তার করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আলাদা দুই মামলায় মো. মনিরুল ইসলাম (৪৩) নামে সিরাজগঞ্জের এক খাদ্য কর্মকর্তাকে ১০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর