সবে শুরু, যেতে হবে বহুদূর: ককরোচ নেতা

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৩:১২ পিএম

‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র অভূতপূর্ব সাফল্যের পর শুরু হলো আন্দোলনের মূল মুখ ৩০ বছর বয়সী অভিজিৎ দীপকের জীবনের এক নতুন অধ্যায়। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিতর্কে কেন্দ্র করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকার সব দাবি মেনে নেওয়ার পর, দীর্ঘ ৩৭ দিনের অবর্ণনীয় মানসিক ও শারীরিক ধকল শেষে অবশেষে তিনি একটু বিশ্রামের সুযোগ পাচ্ছেন।

রোরবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক ভিডিও বার্তায় বেশ চিন্তামুক্ত ও প্রশান্ত ভঙ্গিতে ধরা দেন অভিজিৎ। টানা ৩৭ দিনের কঠিন আন্দোলনের স্মৃতিকথা তুলে ধরে তিনি বলেন, অবশেষে এমন একটি সকাল এলো যখন কোনো আতঙ্ক ছাড়া শোবার ঘরে শান্তিতে ঘুমানো বা ঘুম থেকে ওঠার সুযোগ পাচ্ছি; আর ভাবতে হচ্ছে না যে, সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে বা পরবর্তী পদক্ষেপ কী হবে। তবে, অনুগামীদের স্মরণ করিয়ে দিয়ে তিনি স্পষ্ট জানান, এটি কেবল সূচনা মাত্র। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দূর যাওয়া বাকি।


ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে অভিজিৎ সিজেপি প্রতিষ্ঠা করেছিলেন। তবে, দেখতে দেখতে মাত্র ৭০ দিনের মধ্যে এটি দেশের 'জেন-জি' বা তরুণ প্রজন্মকে এক সুতোয় বেঁধে ফেলে এক বিশাল গণআন্দোলনে রূপ নেয়। সিজেপি’র সমর্থকেরা নিজেদের রসিকতা করে ‘ককরোচ’ বা আরশোলা বলে পরিচয় দিতেন। কিছুদিনের মধ্যেই হাজার হাজার তরুণ দিল্লির রাজপথ ও ক্ষমতার কেন্দ্রবিন্দু জন্তর মন্তর দখল করেন; ইনকিলাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ।

পরীক্ষার্থীদের আত্মহত্যা ও প্রশ্ন ফাঁসের জন্য আন্দোলনকারীরা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকেই দায়ী করে তাঁর পদত্যাগের দাবিতে অটল থাকেন। জলঘোলা হতে থাকলেও ক্ষণে ক্ষণে আন্দোলনে সমর্থক বাড়তে থাকে। অবশেষে গতকাল ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেয় এবং সিজেপি আনুষ্ঠানিকভাবে তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।


তবে এই যাত্রা মোটেই সহজ ছিল না বলে জানান অভিজিৎ। নানা সংশয় ও সমালোচনার মধ্যেও যারা সিজেপি’র পাশে ছিলেন, তাঁদের প্রতি তিনি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। টাইফয়েড জ্বরে আক্রান্ত থাকায় জন্তর মন্তরে উপস্থিত থেকে সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে না পারায় তিনি দুঃখপ্রকাশ করেন।

ভিডিও বার্তায় আবেগপ্লুত অভিজিৎ বলেন, যাঁরা টানা ৩৭ দিন ধরে জন্তর মন্তরে অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। দেশের জন্য আপনারা যা করেছেন, তার মূল্য অপরিসীম। পাশাপাশি সমালোচকদেরও ধন্যবাদ জানিয়ে তিনি যোগ করেন, গঠনমূলক সমালোচনাই তাঁদের ভুলত্রুটি শুধরে সঠিক পথে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

তথ্যসূত্র: এনডিটিভি

এআরএস
দেশজুড়ে অব্যাহত ছাত্র আন্দোলন ও তীব্র রাজনৈতিক চাপের মুখে অবশেষে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুপারিশক্রমে...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
ভারতে নিট-ইউজি (NEET-UG) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দেশব্যাপী টানা ছাত্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর, কেন্দ্রীয় সরকারকে নিশানা করে তীব্র প্রতিক্রিয়া...
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং একাধিক গুরুত্বপূর্ণ দাবি মেনে নেওয়ার পর দিল্লিভিত্তিক ব্যঙ্গাত্মক রাজনৈতিক সংগঠন 'কাকরোচ জনতা পার্টি' (সিজেপি) তাদের দীর্ঘদিনের আন্দোলন আনুষ্ঠানিকভাবে...
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বাংলাদেশি প্রবাসীদের নানা সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেগুলো সমাধানে দেশটির সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদী সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে পরিস্থান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একজন নিহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর