মধ্যপ্রাচ্য ছাড়ো নয়তো ধ্বংস হও, ট্রাম্পকে ইরানি সেনাপ্রধান

আপডেট : ১৭ আগস্ট ২০২৬, ০৩:৫৬ পিএম

আমেরিকান চ্যালাচামুন্ডা আর সামরিক রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তুচ্ছতাচ্ছিল্য করলেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি! পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামনে একটা পথ- পাটগোটানো আর মধ্যপ্রাচ্য ছেড়ে চম্পট দেয়া। ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার জন্য হুমকি হতে পারে, এমন কোনো মার্কিন সামরিক ঘাঁটি মধ্যপ্রাচ্য বা ইরানের প্রতিবেশী কোনো দেশে আর কখনোই পুনঃপ্রতিষ্ঠা করতে দেয়া হবে না।

রোববার সাংবাদিকদের সম্মান জানাতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় মার্কিন সামরিক হুমকি ও ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক উসকানিমূলক বক্তব্যের কঠোর জবাব দেন সেনাপ্রধান আমির হাতামি।


বক্তব্যের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলে আমির হাতামি বলেন, ট্রাম্প এখনো অলীক কল্পনার জগতে বাস করছেন এবং নিজেকে জোর করে ‘বিজয়ী’ প্রমাণ করার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। তিনি রসিকতার ছলে মার্কিন সংবাদমাধ্যমের তথ্য টেনে বলেন, বর্তমানে বিশ্বে খুব কম মানুষই ট্রাম্পকে গুরুত্ব দেয়। পশ্চিমের মিডিয়াতেও তাঁর যে ছবি ফুটে উঠেছে তা এক পরাজিত ব্যক্তির। যিনি কিনা ভয়ে ফুড ট্রাকে লুকিয়ে থাকেন আর সিক্রেট সার্ভিস হুমকির কথা বলতেই বিমানে নিজের সহকর্মীদের ফেলে পালিয়ে যান!

পারস্য উপসাগর, ওমান সাগর কিংবা হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের আবার পিছু হঠাকে চরম হাস্যকর বলে মন্তব্য করেন এই ইরানি জেনারেল। তিনি জানান, ইরানি বাহিনীর ধাওয়া খেয়ে আমেরিকানরা মূলত এই অঞ্চল থেকে বিতাড়িত হয়েছে এবং তাদের আর পারস্য উপসাগর বা কৌশলগত জলসীমায় প্রবেশ করতে দেওয়া হবে না।


মার্কিন সামরিক বাহিনীর চরম বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ ক্ষয়ের কথা তুলে ধরে জেনারেল হাতামি এক বিস্ফোরক দাবি করেন। তিনি জানান, আমেরিকার অন্যতম প্রধান পরাক্রমশালী যুদ্ধজাহাজ 'ইউএসএস আব্রাহাম লিংকন'  অন্তত একবার ইরানি ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে!

তিনি বলেন, ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর ওই রণতরী থেকে কোনো যুদ্ধবিমান আর উড্ডয়ন করতে পারছিল না। আমেরিকা অবশ্য লজ্জায় তা প্রকাশ্যে স্বীকার করবে না, তবে সেই ক্ষতিগ্রস্ত জাহাজটি এখন নিঃশব্দে লেজ গুটিয়ে ফিরে যাচ্ছে।


ইতিহাসের স্মৃতিচারণ করে জেনারেল হাতামি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখিয়ে আমেরিকা নিজেদের যে সামরিক প্রতিপত্তি তৈরি করেছিল, ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেই তথাকথিত পরাশক্তির বেলুন ফুটো হয়ে গেছে। আমেরিকা এখন আর আগের মতো ক্ষমতার দাপট দেখাতে পারে না, যার কারণে এতদিন যেসব দেশ আমেরিকার ওপর ভরসা করত, তারা এখন নিজেদের নিরাপত্তার কথা ভাবা শুরু করেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা হোসেইনি খামেনির সাম্প্রতিক নির্দেশের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যে কোনো সামরিক উসকানি বা উত্তেজনা বৃদ্ধি ইরানকে নিজের প্রতিরক্ষায় আরও বেশি কঠোর ও সুদৃঢ় করবে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো ষড়যন্ত্রই ইরানের স্থিতিশীলতা ও একতাকে বিনষ্ট করতে পারবে না।

তথ্যসূত্র: ইরনা

একাত্তর/এআরএস
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে মাঠে ও কূটনীতির ময়দানে চূড়ান্ত জয় ছিনিয়ে আনার দাবি তুলে ঐতিহাসিক ইসলামাবাদ সমঝোতা স্মারককে জাতীয় মর্যাদা ও সম্মানের প্রতীক হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের...
উত্তর কোরিয়ার দীর্ঘদিনের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের পূর্বনির্ধারিত যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন। উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সঙ্গে...
পাঁচ মাসেরও বেশি সময়ের যুদ্ধে অন্তত ৪৫টি রিপার হারিয়েছে মার্কিন বাহিনী, যা দেশটির মোট রিপার বহরের প্রায় এক-চতুর্থাংশ।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
২০২৪ সালে স্বৈরাচারবিরোধী জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নির্বিচারে ছাত্র-জনতা গণহত্যার বিচার এবার চূড়ান্ত পর্বের দ্বারপ্রান্তে! ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং শীর্ষ সাত...
গণমাধ্যমের স্বাধীনতার জায়গা ক্রমেই সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর