তৃণমূলকে দায়ী করে তদন্ত কমিটি করলেন শুভেন্দু

কলকাতার হোটেল আগুন

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৪০ পিএম

কলকাতার পার্কস্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন এলাকার হোটেলে ভয়াবহ আগুনে ৮ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আগের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস সরকারের দুর্নীতি, চরম উদাসীনতা ও ঢিলেঢালা অগ্নিনির্বাপণ ব্যবস্থাকেই এই ভয়াবহ প্রাণহানির মূল কারণ হিসেবে দায়ী করেছেন পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিরোধী বাম নেতৃত্ব। মর্মান্তিক এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ঘটনার পর সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় মুখ্যমন্ত্রী শুভেন্দু শোকপ্রকাশের পাশাপাশি পূর্বের সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি উল্লেখ করেন, বছরের পর বছর রাজ্য সরকারের উদাসীনতার মাশুল গুণতে হচ্ছে সাধারণ মানুষকে। ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকা সত্ত্বেও একের পর এক হোটেল ও ব্যবসাপ্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছিল এবং কোনো নিয়মিত 'ফায়ার অডিট' করা হয়নি।


পূর্বতন তৃণমূল সরকারের রেখে যাওয়া এসব প্রশাসনিক গলদ ও দুর্নীতির চিত্র এখন নতুন করে সামাল দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। সেই সাথে ঘটনার সঠিক কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিয়েছেন তিনি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ন্যায়বিচার পাবে বলে আশ্বাস নিশ্চিত করেছেন।

বুধবার অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে যান সিপিআইএম নেতা মোহাম্মদ সেলিম, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষ। তাঁরা অভিযোগ করেন, তৃণমূল জমানার যে দুর্নীতির কারণে আজ এই ভয়াবহ পরিণতি, বর্তমান বিজেপি সরকারও তা ঠিকমতো সামাল দিতে না পেরে একই ধারাবাহিকতা বজায় রাখছে।

অন্যদিকে, সাধারণ পর্যটক এবং স্থানীয়দের ক্ষোভও চরম রূপ নিয়েছে। কলকাতার প্রাণকেন্দ্রে ৫০০ টাকার মধ্যে অপরিসর, ঘুপচি ঘর ও সরু সিঁড়ির অসংখ্য ছোট ছোট হোটেল গড়ে উঠেছে। অভিযোগ উঠেছে, পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবৈধভাবে টাকা দিয়ে অগ্নিনিরাপত্তা পরিকাঠামোর নজরদারি পুরোপুরি বন্ধ রাখা হতো, যার খেসারত দিতে হলো নিরীহ ৯ জন প্রাণকে।

একাত্তর/এআরএস
যেনতেন প্রকারে গ্রাহক টানাই লক্ষ্য। নিরাপত্তা ও সুরক্ষার দিকে বিন্দুমাত্র নজর নেই নিউমার্কেটের হোটেল গুলির। কলকাতায় কতটা নিরাপত্তা পান বাংলাদেশিরা, ভয়াবহ আগুনের ৯ জনের মৃত্যুর পর সেই প্রশ্ন আবারও...
কলকাতার পার্ক স্ট্রিট ও নিউ মার্কেট সংলগ্ন মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইন’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় হোটেলের নিরাপত্তা ও...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের হোটেলে গভীর রাতের সাম্প্রতিক অগ্নিকাণ্ড আবারও উস্কে দিয়েছে গত দুই দশকে কলকাতা শহরের একাধিক আগুনের বিভীষিকাময় স্মৃতি। দীর্ঘ বিশ বছরে শুধু কলকাতা...
কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত ‘শিখা ইন’ হোটেলে গভীর রাতে এক ভয়াবহ আগুনে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। ওই হোটেলের মোট ১০ জন আবাসিকের মধ্যে ৮ জনই আগুনে পুড়ে ও ধোঁয়ায়...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর