যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল

আপডেট : ২০ আগস্ট ২০২৬, ০৪:৩৬ পিএম

রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, প্রিন্স আর্চি (৭) ও প্রিন্স লিলিবেটকে (৫) নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে ব্রিটেনে ফিরে আসছেন এই দম্পতি। আগামী সেপ্টেম্বর থেকে তাদের সন্তানরা যুক্তরাজ্যের স্কুলে পড়াশোনা শুরু করবে।

রয়্যাল ফ্যামিলি ও ব্রিটিশ সংবাদমাধ্যমের কঠোর সমালোচনার পর হ্যারি-মেগানের এই আচমকা ফেরার সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজা চার্লস গত রোববার তাঁর ছোট ছেলের এই সিদ্ধান্তের কথা জানতে পারেন এবং তিনি নাতি-নাতনিদের কাছে পাওয়ার চিন্তায় সিদ্ধান্তটিকে স্বাগত জানান। তবে এই দম্পতি রানির সাথে ২০২০ সালের মার্চের সমঝোতা অনুযায়ী 'নন-ওয়ার্কিং রয়্যাল' হিসেবেই থাকবেন এবং কোনো রাজকীয় প্রাসাদে বসবাস করবেন না।


সম্পর্কের টানাপোড়েন ও অতীত বিতর্ক:
২০১৮ সালে উইন্ডসর ক্যাসেলে মেগান মার্কেলকে বিয়ের পর রাজপরিবারে এক নতুন সম্ভাবনার জন্ম হয়েছিল। কিন্তু অচিরেই সংবাদমাধ্যমের অতিরিক্ত নজরদারি ও পরিবারে অভ্যন্তরীণ টানাপোড়েনের কারণে ২০২০ সালে রাজকীয় পদবী ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তাঁরা। পরবর্তীতে ওপরা উইনফ্রির সাথে সাক্ষাৎকার, নেটফ্লিক্সের ডকুমেন্টারি এবং হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার'-এ রাজপরিবার ও ব্রিটিশ ট্যাবলয়েডগুলোর বিরুদ্ধে বর্ণবাদ ও নানা হয়রানির অভিযোগ আনেন এই দম্পতি।


ব্যক্তিগত ও বাণিজ্যিক জীবনের উত্থান-পতন:
যুক্তরাষ্ট্রে থাকার সময় হ্যারি ও মেগান মন্টেসিটোর এক বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন এবং স্পটিফাই ও নেটফ্লিক্সের মতো প্রতিষ্ঠানের সাথে বহু মিলিয়ন ডলারের চুক্তি করেন। হ্যারির আত্মজীবনী 'স্পেয়ার' বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পেলেও স্পটিফাইয়ের সাথে চুক্তি বাতিল হয় এবং মেগানের লাইফস্টাইল শো’র নতুন সিজন স্থগিত হয়। বিশ্লেষকদের মতে, হলিউডের তুমুল প্রতিযোগিতার মধ্যেও তাঁরা নিজেদের আলোচনার কেন্দ্রে ধরে রাখতে সমর্থ হয়েছেন।


পুনর্মিলনের সম্ভাবনা:
রাজা চার্লসের ক্যানসার শনাক্ত হওয়া এবং গত সেপ্টেম্বরে দীর্ঘ ২০ মাস পর বাবা-ছেলের সংক্ষিপ্ত সাক্ষাতের মাধ্যমে সম্পর্কের বরফ গলতে শুরু করে। গত মাসে যুক্তরাজ্য সফরে গিয়ে চার্লস ২০২২ সালের পর প্রথমবারের মতো নাতি-নাতনিদের দেখার সুযোগ পান। বাবার সাথে সম্পর্কের কিছুটা উন্নতি হলেও ভাই প্রিন্স উইলিয়ামের সাথে হ্যারির দূরত্ব এখনও পুরোপুরি মেটেনি। তবুও, এই প্রত্যাবর্তনকে রাজপরিবারের সাথে পুনর্মিলনের এক ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন অনেকে।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
চলমান সংঘাতের মাঝেই পশ্চিমা বিশ্বের দুই প্রধান শক্তি যুক্তরাজ্য ও ফ্রান্সের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলেছে রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থা (এসভিআর)। মঙ্গলবার এসভিআর-এর পক্ষ থেকে দাবি করা হয়েছে,...
যুক্তরাজ্যের রাজপরিবারের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে সরকারি দপ্তরে অসদাচরণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। থেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে তাঁকে হেফাজতে নেয়।...
দেশে এজেন্ট ব্যাংকিংয়ের পরিধি বৃদ্ধির পাশাপাশি গ্রাহক, আমানত ও ঋণ বিতরণেও প্রবৃদ্ধি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এপ্রিল-জুন ২০২৬ প্রান্তিকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দেশের ৩৯টি ব্যাংকের পৃষ্ঠপোষকতায় গঠিত স্টার্টআপ বিনিয়োগ প্রতিষ্ঠান বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি (বিএসআইসি) পিএলসি তাদের প্রথম ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে...
বিদ্যুৎ-জ্বালানি খাতের প্রভাবশালী ব্যবসায়িক গ্রুপ সামিটের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানসহ ৭ পরিচালকের নামে ফৌজদারি মামলা করতে যাচ্ছে এনবিআর। গ্রুপটির বিপুল পরিমাণ কর ফাঁকির টাকা আদায়ে এমন কড়া পদক্ষেপ
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর