বরিস জনসন স্টেশন ছাড়তেই ইউক্রেনের ট্রেনে রুশ হামলা!

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পিএম

ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী একটি বিশেষ ট্রেন সীমান্ত এলাকা অতিক্রম করেছিল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ড্রোনের আঘাত হানার আগেই সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


কিয়েভে অনুষ্ঠিত 'ইয়াল্টা ইউরোপিয়ান স্ট্র্যাটেজি' (YES) সম্মেলন শেষে ফিরছিলেন বরিস জনসন, যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল এবং সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ডসহ একদল উচ্চপর্যায়ের কূটনৈতিক ও নিরাপত্তা প্রতিনিধি।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানি ‘উকর্জালিজনিৎসিয়া’ অনুমান করছে, রাশিয়া একে রেল কাঠামোতে হামলা বলে দাবি করলেও এই ড্রোন হামলার মূল লক্ষ্য হয়তো ছিলো সেই কূটনৈতিক ট্রেনটিই। নিয়মিত সময়সূচি পরিবর্তন করে আগেভাগে স্টেশন ছেড়ে যাওয়ার কারণে কূটনৈতিক ট্রেনটি ড্রোনের আঘাত থেকে অলৌকিকভাবে রক্ষা পায়। অন্যদিকে, যে ট্রেনটিতে আঘাত হানা হয়েছিল, তার যাত্রীদের ড্রোন হামলার ঠিক ১৫ মিনিট আগে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।


ঘটনাস্থলে উপস্থিত মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রাক্তন প্রধান ডেভিড পেট্রায়াস এবং সুইডেনের সাবেক প্রধানমন্ত্রী কার্ল বিল্ড এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও বর্বর বলে আখ্যা দিয়েছেন। কার্ল বিল্ড জানান, তাদের বহনকারী ট্রেনটিকেও কিছু সময়ের জন্য থামিয়ে সতর্ক করা হয়েছিল, তবে পরিস্থিতি পর্যালোচনার পর তারা নিরাপদে পোল্যান্ডের দোরোহুস্ক সীমান্তে পৌঁছান।

এই হামলাটি পোল্যান্ড সীমান্ত থেকে মাত্র ২ কিলোমিটার (১.২ মাইল) দূরে সংঘটিত হওয়ায় ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তার বিষয়টি আবারও নতুন করে সামনে এসেছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক জরুরি বৈঠক ডেকেছেন এবং সতর্ক করেছেন যে, রাশিয়ার এই ধরনের আগ্রাসন দিন দিন ন্যাটো সীমান্তের আরও কাছে চলে আসছে।


বরিস জনসন সোশ্যাল মিডিয়া এক্সে এই আক্রমণকে রাশিয়ার একটি ‘বিকৃত ও অর্থহীন আক্রমণ’ বলে বর্ণনা করেছেন এবং ইউক্রেনের জন্য জরুরিভিত্তিতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের দাবি জানিয়েছেন। একইভাবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা মন্তব্য করেন, পুতিনের এই সন্ত্রাসী হামলা সরাসরি ইইউ ও ন্যাটোর দরজায় আঘাত করছে। তিনি রাশিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ এবং যুদ্ধের ব্যয় বাড়িয়ে তা প্রতিহত করার ওপর জোর দেন।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনের ট্রেনের নেটওয়ার্ক, ডিপো, পেট্রোল পাম্প এবং সীমান্ত এলাকাগুলোতে আক্রমণ জোরদার করেছে। ২০২২ সালে রাশিয়ার পূর্ণ মাত্রার আক্রমণের পর থেকে বিমান চলাচল বন্ধ থাকায় ইউক্রেনের সাধারণ মানুষ এবং কূটনৈতিক যোগাযোগের জন্য এই বিস্তৃত রেল নেটওয়ার্কই একমাত্র ভরসা। ইতিপূর্বেও বিভিন্ন ট্রেনে ও ডিপোতে রাশিয়ার হামলায় একাধিক যাত্রী ও রেলকর্মী নিহত হয়েছেন। এছাড়া জার্মানি, ইতালি এবং এস্তোনিয়া সহ বিভিন্ন ইউরোপীয় দেশে একের পর এক সন্দেহজনক ড্রোন ও অগ্নিকাণ্ডের ঘটনার নেপথ্যে রাশিয়ার হাত রয়েছে বলে সংশ্লিষ্ট দেশগুলো অভিযোগ তুলছে।

তথ্যসূত্র: বিবিসি

একাত্তর/এআরএস
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইরানের মধ্যকার ছয় মাস ধরে চলা সংঘাতের রেশ ধরে সৌদি আরবের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট পাইপলাইনে এক দুর্ধর্ষ ড্রোন হামলা চালানো হয়েছে। এই হামলার পরপরই সতর্কতামূলক...
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের তিন দিন পর ৯ বছরের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের বাড়ির পাশের একটি...
আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজালের পদ শূন্য ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর...
স্প্যানিশ লা লিগায় লামিন ইয়ামালের জোড়া গোলে লেভান্তের মাঠে ৪-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে বার্সেলোনা। এই জয়ের মাধ্যমে নতুন মৌসুমে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রেখে লা লিগার পয়েন্ট...
বাংলাদেশে মাদকের ভয়াবহতা পাশের দেশ থেকে পরিকল্পিতভাবে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এটি এক ধরনের আগ্রাসন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর