জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে একমত রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পিএম

রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প এই চমকপ্রদ তথ্য নিশ্চিত করেন।

ট্রাম্প লিখেছেন, ইউক্রেন রাশিয়ার জ্বালানি অবকাঠামোতে আঘাত না করতে সম্মত হয়েছে। রাশিয়াও একইভাবে পাল্টা হামলা না করার প্রতিশ্রুতি দিয়েছে।

দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তা নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

বর্তমান বিশ্বে ডিজেলের আকাশচুম্বী দাম বৃদ্ধির পেছনে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতকে না ডেকে বরং রাশিয়া-ইউক্রেন যুদ্ধকেই মূল কারণ হিসেবে চিহ্নিত করেন তিনি।

ট্রাম্প স্পষ্ট করে বলেন, বিশ্বজুড়ে ডিজেলের মূল্যবৃদ্ধির মূল কারণ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরানের সংঘাত নয়।

উভয় পক্ষ এই সমঝোতা মেনে চললে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের সংকট কিছুটা প্রশমিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

একাত্তর/এআরএস
ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে ইয়াহোদিন স্টেশনে একটি দাঁড়িয়ে থাকা ট্রেনের ইঞ্জিনে রাশিয়ার ড্রোন হামলায় ইউরোপে বড় ধরনের কূটনৈতিক অস্থিরতা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনার কিছুক্ষণ আগেই...
ইরান-আমেরিকা যুদ্ধের সপ্তম মাসে এসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক সংকটে রূপ নিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আকস্মিক ও শক্তিশালী অভিযানের মুখে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত...
আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
কুমিল্লার মুরাদনগরে জমি-সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় খালেদা আক্তার নামে এক নারী (৭০) ও মঞ্জুরুল আলম টিটু নামে (৩৬) এক যুবক নিহত হয়েছেন।
লোহিত সাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর কৌশলগত উপকূলীয় এলাকা হাতছাড়া হয়ে সামরিক ও ভূ-রাজনৈতিকভাবে চরম বিপাকে পড়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনী।...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নে অবৈধভাবে সার মজুদের অভিযোগে তিনটি সারের দোকান ও এক আওয়ামী লীগ নেতার একটি গোডাউনে অভিযান চালিয়েছে উপজেলা কৃষি বিভাগ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর