আমেরিকা-ইসরাইল বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র: পেজেশকিয়ান

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

আমেরিকা ও ইসরাইলকে বিশ্বের মূল সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করে কঠোর সমালোচনা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে ‘ইন্ডিয়া টুডে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ওয়াশিংটন ও তেল আবিব বিশ্বজুড়ে সাধারণ মানুষকে হত্যা করে উল্টো অন্যদের ওপর সন্ত্রাসবাদের দায় চাপায়। সিরিয়া, লেবানন, গাজা, ইরাক, কাতার ও ইরানে তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী হামলা ও হত্যাকাণ্ড চালিয়ে আবার অন্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেয় বলে মন্তব্য করেন তিনি।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মানুষ হত্যার কারণে যুক্তরাষ্ট্র ও ইসরাইলই প্রকৃতপক্ষে বিশ্বমঞ্চে আসল সন্ত্রাসী বলে পেজেশকিয়ান সোজা ভাষায় জানিয়ে দেন।


চলমান যুদ্ধের জন্য ইরানকে দায়ী করার দাবিও তিনি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। ইরানি প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, এই যুদ্ধের সূত্রপাত করেছে আমেরিকা ও ইসরাইল, আর তেহরান শুধু নিজেদের আত্মরক্ষায় প্রতিক্রিয়া জানাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক কমান্ডার ও হাজার হাজার সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে আমেরিকা ও ইসরাইল যৌথভাবে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়।

এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘ ৪০ দিন ধরে টানা ১০০ ধাপে পাল্টা হামলা চালায়, যা মার্কিন ও ইসরাইলি সামরিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতিসাধন করেছে।

পারমাণবিক অস্ত্র তৈরির অভিপ্রায়ের অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তেহরান সর্বদা আন্তর্জাতিক আইন মেনে চলেছে। ইরান যদি সত্যিই পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতো, তবে তারা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে (এনপিটি) অংশ নিত না বলে তিনি নিজের অবস্থানের সপক্ষে যুক্তি তুলে ধরেন।

একাত্তর/এআরএস
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
ইরান-আমেরিকা যুদ্ধের সপ্তম মাসে এসে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন এক সংকটে রূপ নিয়েছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের আকস্মিক ও শক্তিশালী অভিযানের মুখে লোহিত সাগরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত কৌশলগত...
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া তীব্র সামরিক উত্তেজনার মধ্যেই এবার লোহিত সাগরের অত্যন্ত কৌশলগত পয়েন্ট বাব আল-মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ জোরদার করতে শুরু করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। শুক্রবার...
ইয়েমেনের কৌশলগত গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখা দখলে হুথিদের ইরানের বিপ্লবী গার্ড সামরিক দিকনির্দেশনা ও সহায়তা দিয়েছে বলে দাবি করেছে ইয়েমেনি, ইরানি ও আঞ্চলিক বিভিন্ন সূত্র।
কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে যোগ দিতে সচিবালয়ের ষষ্ঠ তলায় যাওয়ার সময় লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলনের ফাঁকে দেখা গেল মধ্যপ্রাচ্যের এক নতুন ও চোখধাঁধানো কূটনৈতিক সমীকরণ। চিরশত্রুতার বরফ গলিয়ে সম্পর্কের ‘নতুন পাতা’ উল্টানোর বার্তা দিয়েছেন ইরানের...
রাজধানীর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলকে পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থার আওতায় সংযুক্ত করতে ৪৫ হাজার ৫০৩ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৫-এর সাউদার্ন রুট নির্মাণে...
সাত বছর পর ভারতীয় মাটিতে পা রেখেছেন চীনের ক্ষমতাধর প্রেসিডেন্ট শি জিনপিং। উপলক্ষ নয়া দিল্লিতে আয়োজিত ব্রিকস সম্মেলন। মাত্র ২৪ ঘণ্টার এই ঝটিকা সফরে বিশ্ব রাজনীতির আলো কেড়ে নেয়ার পাশাপাশি আলোচনার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর