ডেনিশ সামরিক হেলিকপ্টারকে ‘ভয়’ দেখালো রাশিয়া!

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ পিএম

ডেনমার্ক উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় একটি ডেনিশ সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে দুই দুইটি সতর্কতামূলক ফ্লেয়ার বা আতশবাজি ছুড়েছে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ। ডেনমার্ক সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, সোমবারের এই ঘটনায় ফ্লেয়ারের তীব্র আলো ও অগ্নিশিখা হেলিকপ্টারটির অত্যন্ত কাছ দিয়ে চলে যায়, যা বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছিল।

ডেনমার্ক ডিফেন্স কমান্ড মঙ্গলবার রাতে এক বিবৃতিতে জানায়, তাদের ‘ফেনেক’ সামরিক হেলিকপ্টারটি নিয়মিত টহল মিশনের অংশ হিসেবে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত রুশ ফ্রিগেটটির ছবি তোলার কাজ করছিল। ঠিক সেই মুহূর্তে রাশিয়ার যুদ্ধজাহাজ থেকে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্লেয়ার ছুড়ে মারা হয়। সাধারণত সমুদ্রে সতর্ক সংকেত বা সংকেতসূচক বার্তা দিতেই ফ্লেয়ার ব্যবহার করা হয়।

ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন এই ঘটনাকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ধরনের অবিবেচকমূলক আচরণ মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলতে পারত।

পররাষ্ট্রমন্ত্রী রাসমুসেন বিবৃতিতে আরও যোগ করেন, ডেনমার্কের পক্ষ থেকে আমরা নিশ্চিত করার চেষ্টা করছি যেন সব জাহাজ ডেনিশ জলসীমা দিয়ে শান্তিপূর্ণভাবে চলাচল করতে পারে। কিন্তু রাশিয়া ধীরে ধীরে তাদের গ্রহণযোগ্য আচরণের সীমা অতিক্রম করে চলেছে।

ঘটনার পর পরই কড়া প্রতিবাদ জানাতে এবং জবাবদিহিতা নিশ্চিত করতে ডেনমার্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করেছে ডেনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার দূতাবাসের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

তথ্যসূত্র: রয়টার্স

একাত্তর/এআরএস
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই একে অপরের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে সম্মত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া...
ইউক্রেনের চার বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ নতুন করে বিপজ্জনক মোড় নিয়েছে। এবার পোল্যান্ড সীমান্তবর্তী এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। দূরপাল্লার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে...
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ প্রতিটি শিশুর সুষ্ঠু বিকাশ নিশ্চিত করতে রাষ্ট্র ও সমাজকে যৌথভাবে দায়িত্ব নেওয়ার আহবান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন,...
বিশেষ সফরে সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পূর্ব আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি আরেকটি ‘এমকিউ-১’ ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। ইরানের আধা-সরকারি...
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর