ইরান তেল বেচতে না পারলে অন্যরাও পারবে না: গালিবাফ

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ পিএম

আমরা যদি তেল বিক্রি করতে না পারি, তবে এই অঞ্চলের কোনো দেশকেই এক ফোঁটা তেলও বিক্রি করতে দেয়া হবে না, যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের চরম হুঁশিয়ারি দিয়ে বিশ্ববাজারে জ্বালানি মহাবিপর্যয়ের হুমকি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা’র এক প্রতিবেদনে গালিবাফের এই কড়া বার্তা প্রকাশ্যে আসে। চলমান যুদ্ধ ও ওয়াশিংটনের কঠোর অর্থনৈতিক অবরোধের কারণে ইরানের তেল রপ্তানি যখন কার্যত শূন্যের কোঠায় নেমে এসেছে, ঠিক তখনই বিশ্ব অর্থনীতির হৃদপিণ্ড জ্বালানি সরবরাহ লাইনে আগুন জ্বালানোর এই বিস্ফোরক ঘোষণা দিল তেহরান।


স্পিকার গালিবাফ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আমাদের নিরাপত্তা নিশ্চিত না করা হয়, তবে এই অঞ্চলের কোনো পরিকাঠামোই নিরাপদ থাকবে না। যুক্তরাষ্ট্র যদি ইরানের তেল ও গ্যাস স্থাপনায় কোনো ধরনের আঘাত হানে, তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী সংলগ্ন অঞ্চলের সবমার্কিন জ্বালানি পরিকাঠামো এবং তাদের সম্পত্তি ইরানের নির্মম প্রতিশোধের মুখে পড়বে বলে তিনি সতর্ক করেন।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করা এবং প্রণালীটি পুনরায় খোলার জন্য তেহরানের দেয়া সাত দিনের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই গালিবাফের এই রুদ্রমূর্তি সামনে এলো।

উল্লেখ্য, ইরানের প্রস্তাবটি ছিল জমানো অর্থ ছাড়, তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং বন্দরগুলোর ওপর থেকে মার্কিন নৌ-অবরোধ তুলে নিলে হরমুজ প্রণালী সচল করা হবে।


আমেরিকা বেসামরিক বিমান চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে ইরানের ওপর বাণিজ্য ও আকাশসীমা অবরোধ আরোপের যে পায়তারা করছে, তা প্রত্যাখ্যান করে কালিবাফ বলেন, হুমকি, ভাষণ বা আকাশপথের অবরোধের মুখে ইতিহাস গড়া ইরানি জাতি কখনো পিছু হটবে না।

যে কোনো সামরিক হুমকির জবাব হবে 'অত্যন্ত দ্রুত এবং অনুশোচনাজনক'। এর আগে গত জুনে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতা নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও তা বাস্তবায়নে জটিলতা দেখা দেয়ায় প্রণালীটির নিয়ন্ত্রণ নিজেদের হাতেই শক্ত করে ধরে রেখেছে ইরান। এমতাবস্থায় কাতারি মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনকে নতুন বার্তা পাঠিয়েছে ইরান।

তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি

একাত্তর/এআরএস
কৌশলগতভাবে অত্যন্ত সংবেদনশীল নৌপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইয়েমেন সংলগ্ন অঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের অব্যাহত তোপের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে মার্কিন নৌবাহিনী!
দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘাত ও সাড়ে চার হাজার মার্কিন সেনার আত্মত্যাগের স্মৃতি বিজড়িত পথ বেয়ে অবশেষে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র ইরাক ছাড়ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বুধবরের মধ্যে দেশটিতে...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
ইরানের শত্রুরা পরাধীনতা ও অপমানের যে পুরনো অধ্যায় ফিরিয়ে আনার স্বপ্ন দেখছে, সেই দিন চিরতরে শেষ হয়ে গেছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ...
উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) পরামর্শক ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো এবং যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বের জন্য সংশ্লিষ্টদের কঠোর জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী...
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেজর লিগ সকারে (এমএলএস) কলম্বাস ক্রুর বিরুদ্ধে ইন্টার মায়ামির ২-১ গোলের হার স্বস্তি না দিলেও, বিশ্ব ফুটবলের ইতিহাসের পাতায় আরও এক নতুন মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছেন আধুনিক ফুটবলের জাদুকর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর